Shadin Pratidin
প্রকাশ : Oct 7, 2025 ইং
অনলাইন সংস্করণ

ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে খুলনায় মানববন্ধন

খুলনা প্রতিনিধি | ৬ অক্টোবর, ২০২৫

খুলনায় আজ সকাল ১০ টায় বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলের একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিল করে দেশব্যাপী মেধাভিত্তিক স্বচ্ছ নিয়োগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। খুলনার ডাকবাংলা চত্বরে অনুষ্ঠিত এই কর্মসূচিতে ব্যাংকিং সেক্টরে অবৈধ নিয়োগের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানানো হয়।

বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের নেতৃবৃন্দ দাবী করেন, ২০১৭ থেকে ২০২৪ পর্যন্ত এস আলম কর্তৃক প্রদত্ত সকল অবৈধ নিয়োগ বাতিল করতে হবে। এছাড়া দেশের সকল অঞ্চল থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে দক্ষ ও যোগ্য কর্মকর্তাকর্মচারী নিয়োগের ব্যবস্থা দ্রুত গ্রহণ করার অনুরোধ করেন তারা।

তারা আরও বলেন, এস আলম কর্তৃক পাচারকৃত লক্ষ কোটি টাকা ফেরত আনার ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নিতে হবে এবং সরকার কর্তৃক জব্দকৃত অর্থ-সম্পদ ব্যবহার করে এস আলমের দায়-দেনার বিষয়ে সমন্বিত উদ্যোগ নিতে হবে। একই সাথে যারা ব্যাংকের সুনাম ক্ষুণ্ন করার জন্য মিথ্যা তথ্য ও অপপ্রচার করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

বক্তারা স্পষ্ট জানিয়ে দেন, তাদের দাবীসমূহ বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে এই সংগঠনগুলো। তারা এস আলম মুক্ত ও স্বচ্ছ ব্যাংক গঠনের লক্ষ্যে ব্যাংক কর্তৃপক্ষের যে কোনো পদক্ষেপের পাশে থাকবে বলেও হুঁশিয়ারি প্রদান করেন।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সরকারী বিএল কলেজের সাবেক ভিপি এডভোকেট জাকিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মনজুর কাদের পাটোয়ারী মঞ্জু, গাজী শরিফুল ইসলাম অহিদ, মোঃ নাসির উদ্দিন, মোঃ মোজাহিদুর রহমান, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। এছাড়া বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদের আহ্বায়ক এহসানুল মাহবুব সাকি, মোঃ শিবলুর রহমান, মাহিদুল ইসলাম পান্না, মোঃ ইব্রাহিম খলিল, মোঃ মোকাররম, মোঃ হোসাইন শেখ ও মোঃ তৈয়েবুর রহমান প্রমুখ বক্তব্য দেন।



📰 আরও খবর জানতে ভিজিট করুন: www.shadinpratidin.com
📣 শেয়ার করুন | মতামত দিন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

1

ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলা: নিহত শিক্ষার্থীর সংখ

2

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

3

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

4

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

5

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

6

আইনশৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতি জানাতে জরুরি ব্রিফিং, অনুপস্থি

7

‘জুলাই বিপ্লবের পঙ্ক্তিমালা ও জুলাই পদক ২০২৫’

8

দ্বিতীয় বিয়েতে আর লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্টের রায়

9

খুলনা জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন —এস এম মনিরুল হাস

10

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

11

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছে না বাংলাদেশ: বিকল্প ভেন্যুর

12

যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে ডাকাতি: র‍্যাবের অভিযানে দু

13

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

14

হামলাকারীদের থামালেই যুদ্ধ বন্ধ— ইরানের বার্তা

15

পবিত্র কুরআন অবমাননার অভিযোগে গ্রেপ্তার নর্থ সাউথ বিশ্ববিদ্য

16

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যায় যুক্তরাষ্

17

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

18

খুলনায় আ.লীগ কার্যালয়ে মাল্যদান ঘিরে উত্তেজনা, রাতে অগ্নিসংয

19

অস্ত্রধারী সন্ত্রাসীদের দৌরাত্ম্যে আতঙ্কিত খুলনার প্রার্থীরা

20