Shadin Pratidin
প্রকাশ : Dec 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

খুলনায় সন্ত্রাসীদের ভয়ংকর হামলা, দুই কবজি ক্ষতবিক্ষত যুবক হাসপাতালে


খুলনা প্রতিনিধি | স্বাধীন প্রতিদিন

খুলনায় সন্ত্রাসীদের হামলায় আক্তার আলী মোল্লা (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে বটিয়াঘাটা থানাধীন দারোগারভিটা এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় তার দুই হাতের কবজি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

আহত আক্তার আলী মোল্লা খুলনার গল্লামারি এলাকার বাসিন্দা এবং চাঁদ আলী মোল্লার ছেলে। তিনি খুলনা শহরের বড় বাজার এলাকার একটি হোটেলে কর্মরত ছিলেন।

আক্তারের ভাষ্যমতে, গল্লামারি সেতু এলাকা থেকে মোটরসাইকেলে করে দুইজন পরিচিত ব্যক্তি তাকে দারোগারভিটার একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে আগে থেকেই আরও কয়েকজন অবস্থান করছিল। পরে তারা সংঘবদ্ধভাবে তার ওপর হামলা চালিয়ে পালিয়ে যায়।

চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আক্তার আলী মোল্লা অভিযোগ করেন, হামলাকারীরা তার পূর্বপরিচিত সন্ত্রাসী এবং তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মাদকসংক্রান্ত তথ্য তিনি পুলিশকে জানাতে পারেন—এই আশঙ্কা থেকেই তার ওপর হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, “ঘটনাটি জানার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।”

একটি গোয়েন্দা সূত্র জানায়, খুলনায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর অনুসারীরা এই হামলায় জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানায়, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

📰 আরও খবর জানতে ভিজিট করুন:
      www.shadinpratidin.com
💬 মতামত দিন 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

1

নেতানিয়াহুকে ‘প্রতারক ও ভণ্ড’ বলল হামাস, গাজা নিয়ে কী বললেন

2

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

3

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

4

ঈশ্বরদীতে দাদিকে হত্যা করে নাতনিকে অপহরণের পর ধর্ষণ করে হত্য

5

সীতাকুণ্ডে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যাচেষ্টা,

6

খুলনা সিটি কর্পোরেশন হবে শতভাগ দুর্নীতিমুক্ত: প্রশাসক নজরুল

7

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

8

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

9

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

10

কেসিসির প্রশাসক হলেন নজরুল ইসলাম মঞ্জু

11

ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলা: নিহত শিক্ষার্থীর সংখ

12

৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস: জাতি গঠনে শিক্ষকদের অবদান অমূল্

13

" ধর্মের ভিত্তিতে বিভাজন করার পক্ষে নয় জামাত, জাতির একতা চাই

14

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

15

দিঘলিয়ায়তে যুবদল নেতা খুন: অভিযুক্ত ছাত্রদল নেতাকর্মীরা

16

কলাপাড়ায় নিখোঁজের তিনদিন পর খালের চরে পুঁতে রাখা যুবকের লাশ

17

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বারবার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্

18

উই উইল ব্রিং দ্য চেঞ্জ: বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ বাংলাদেশের প্

19

বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ অনিশ্চিত সরকারের অনুমোদনের অপ

20