Shadin Pratidin
প্রকাশ : Jan 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

পিঠা-পায়েসের মিষ্টি ঘ্রাণে শুরু হলো খুলনা লেখিকা সংঙ্ঘের নববর্ষের সাহিত্যযাত্রা


নিজস্বতা প্রতিবেদক | স্বাধীন প্রতিদিন

খুলনা, ০৩/০১/২০২৬ (শনিবার) — পড়ন্ত বিকেলের নরম আলোয়, শব্দের উষ্ণতা আর শীতের আগমনী মিষ্টি ঘ্রাণে মুখর হয়ে উঠেছিল খুলনার লেখিকা সংঙ্ঘ কার্যালয়ের খোলা চত্বর। ইংরেজি নববর্ষের প্রথম সাহিত্য আসর ও পিঠা উৎসবকে কেন্দ্র করে সেখানে মিলিত হন কবি-লেখক, গবেষক ও সাহিত্যপ্রেমীরা।

খুলনা লেখিকা সংঙ্ঘের সভানেত্রী কবি জাহানারা আলী জানুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামীমা সুলতানা শীলুর সঞ্চালনায় দুই পর্বে অনুষ্ঠিত হয় এই আয়োজন।

প্রথম পর্বে অনুগল্পের শিল্প-সৌন্দর্য ও গভীরতা নিয়ে বিস্তর আলোচনা করেন প্রখ্যাত শিক্ষাবিদ প্রফেসর আব্দুল মান্নান। আলোচনাকে সমৃদ্ধ করেন অতিথিবৃন্দ—খুলনা সাহিত্য পরিষদের সভাপতি ও খুলনা আইনজীবী সমিতির আহবায়ক এ্যাডভোকেট আব্দুল্লাহ্ হোসেন বাচ্চু, গল্পকার আইনুল্লাহ পারভেজ, গবেষক ও গল্পকার নাসির আহমেদ এবং খুলনা কবি-সাহিত্যিক ফোরামের সদস্য সচিব বিপ্লবী কবি আজাদুল হক আজাদ।

এ সময় উপস্থিত থেকে সাহিত্যজ্ঞান পাঠে শরিক হন নাসিমা সুলতানা নিলু, আলমাস আরা, হামিদা খানম, নুরুন নাহার হীরা, আফরোজা বেগম, মমতাজ সুলতানা কবিতা, জাকিয়া ছালেহী, মুর্শিদা ইয়াসমিন, আলেয়া নাসরিন, মাহফুজা ফেরদৌস রুনা, সাবিহা আফরিন, মদিনা মনোয়ারা, আফরোজা জেসমিন বীথি এবং মোসাঃ রায়হানা শিরিন খানম।

দ্বিতীয় পর্বে সাহিত্য আলোচনার গাম্ভীর্য গলে গিয়ে উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে আড্ডা। নানা রকম পিঠা ও পায়েসের স্বাদে, হাসি-আড্ডায় শীতের সন্ধ্যাটি হয়ে ওঠে দারুণ উপভোগ্য। পরে চা চক্রের আয়োজন আয়োজনটিকে দেয় পরিপূর্ণতার ছোঁয়া।

শব্দের মেলায় গল্পের আলো, আর পিঠার উৎসবে হৃদয়ের উষ্ণতা—এভাবেই ইংরেজি নববর্ষের প্রথম সাহিত্য আসর লেখিকা সংঙ্ঘে রেখে গেল এক অনন্য স্মৃতি।

📰 আরও খবর জানতে ভিজিট করুন:
      www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবের হোসেন চৌধুরীর গুলশান বাসভবনে স্ক্যান্ডিনেভিয়ান তিন রাষ

1

যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে ডাকাতি: র‍্যাবের অভিযানে দু

2

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

3

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপির মৃত্যুদণ্ড

4

এনবিআর সদস্য বেলাল হোসেন চৌধুরীর বিরুদ্ধে প্রায় ৫ কোটি টাকার

5

এক দিনের ব্যবধানে আরও বাড়ল স্বর্ণের দাম

6

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

7

বৈধপথে বাড়ছে রেমিট্যান্স প্রবাহ, তৃতীয় স্থানে

8

‘কেউ হারে, কেউ হার মেনে নেয়’ — জীবনের দর্শন শেয়ার করলেন আরিয়

9

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

10

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

11

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

12

সৌদি আরবের রিয়াদে বিস্ফোরণ: ইরানের পাল্টা হামলার জের

13

ডা. শেখ বাহারের বিরুদ্ধে “রিফাইন্ড আওয়ামী লীগ” গঠনসহ দুই মেয়

14

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

15

খুলনা ক্লাব লিমিটেডের ২০২৬ সালের কার্য-নির্বাহী পরিষদের নির্

16

জনাব তারেক রহমানের পক্ষে বগুড়ায় মনোনয়ন ফরম উত্তোলন

17

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

18

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

19

ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলা: নিহত শিক্ষার্থীর সংখ

20