Shadin Pratidin
প্রকাশ : Jan 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

নিরাপত্তা শঙ্কায় ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ: ইতিবাচক আইসিসি

হরফের আকার:
অনলাইন সংস্করণ
খেলাধুলা

নিরাপত্তা শঙ্কায় ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ: ইতিবাচক আইসিসি

Jan 11, 2026 ইং
খবরের বিস্তারিত কমেন্ট বক্সে দেয়া লিংকে ক্লিক করে দেখুন


নিজস্ব ক্রীড়া প্রতিবেদক | স্বাধীন প্রতিদিন

টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের নির্ধারিত ম্যাচগুলো ভারত থেকে অন্য ভেন্যুতে সরিয়ে নেওয়ার বিষয়ে ইতিবাচক অবস্থান নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ক্রিকেটভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, এ বিষয়ে এক বা দুই দিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

এর আগে আজ দুপুরে আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে চিঠি পাঠিয়ে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার অনুরোধ জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, গত ২৪ ঘণ্টার সামগ্রিক ঘটনাপ্রবাহ পর্যালোচনা করে বোর্ড এই সিদ্ধান্তে পৌঁছেছে।

বিসিবি জানায়, ভারতে অনুষ্ঠিতব্য ম্যাচগুলোতে বাংলাদেশ জাতীয় দলের অংশগ্রহণ নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে তারা গভীর উদ্বেগ প্রকাশ করছে। বর্তমান পরিস্থিতির পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন, ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান শঙ্কা এবং বাংলাদেশ সরকারের পরামর্শ বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় দল টুর্নামেন্ট খেলতে ভারত সফর করবে না। সে কারণেই ইভেন্ট কর্তৃপক্ষ হিসেবে আইসিসিকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে, যেন বাংলাদেশের সব ম্যাচ ভারত থেকে সরিয়ে অন্য কোনো নিরাপদ ও উপযুক্ত ভেন্যুতে স্থানান্তরের বিষয়টি বিবেচনা করা হয়।

বিসিবির মতে, বাংলাদেশি খেলোয়াড়, দলের কর্মকর্তা, বোর্ড সদস্য এবং সংশ্লিষ্ট সব অংশীজনের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য। পাশাপাশি নিরাপদ পরিবেশে দলের অংশগ্রহণ নিশ্চিত করাও অত্যন্ত জরুরি বলে মনে করছে বোর্ড।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় আইসিসির পক্ষ থেকে দ্রুত সাড়া ও সহমর্মিতা প্রত্যাশা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এখন আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছে ক্রিকেট বিশ্ব।

📰 আরও খবর জানতে ভিজিট করুন:
      www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ খুলনা গড়ার আহ্বান ২৮ নম্বর ওয়ার্ড নাগরিক ফোরামের

1

দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হতে পারে, যা জানাল ইসি

2

নতুনতারা আগামী প্রজন্মের এক বাতিঘর: নজরুল ইসলাম মঞ্জু

3

সাবেক স্পিকার ও সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

4

অনার কিলিংয়ের শিকার স্কুলছাত্রী নির্জনা: আদালতে মায়ের স্বীকারোক্তি, ঘাতক বাবা পুলিশ হেফাজতে

5

ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়লেন জুমা: জানালেন পদত্যাগের কারণ

6

প্রকৌশলী আরিফুল ইসলাম জুয়েলকে নিয়ে ‘সিন্ডিকেটেড মিথ্যাচার’ প্রত্যাখ্যান, পেশাজীবী পরিষদের নিন্দা

7

অরুণাচলে ‘চীনা অনুপ্রবেশের’ অভিযোগ: ভারতীয় ভূখণ্ডে চীনা সামরিক স্থাপনা নির্মাণের দাবি

8

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডরের প্রস্তাব বেইজিংয়ের, চট্টগ্রাম-মোংলা বন্দর উন্নয়নেও আগ্রহ

9

'বিশ্বে ৬ শতাংশ ঋণখেলাপিতেই উদ্বেগ, বাংলাদেশে ৬১ শতাংশ'—সংসদে ড. রেজা কিবরিয়ার শঙ্কা

10