Shadin Pratidin
প্রকাশ : Feb 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

দিঘলিয়ায়তে যুবদল নেতা খুন: অভিযুক্ত ছাত্রদল নেতাকর্মীরা

স্টাফ রিপোর্টার | স্বাধীন প্রতিদিন

খুলনার দিঘলিয়ায় ধারালো অস্ত্রের আঘাতে যুবদল নেতা মো. মুরাদ খাঁ (৩৫) নিহত হয়েছেন। শুক্রবার (বিকেল সাড়ে ৫টার দিকে) উপজেলার সেনহাটি ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুরাদ খাঁ ওই ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি স্থানীয় মুনসুর খাঁর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাগবিতণ্ডার জেরে দিঘলিয়া থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজ্জাদসহ ৪-৫ জন মুরাদের গতিরোধ করে হামলা চালায়। আত্মরক্ষার চেষ্টা করে মুরাদ বক্সিবাড়ি মসজিদ সংলগ্ন একটি দোকানে আশ্রয় নেন। অভিযোগ রয়েছে, হামলাকারীরা দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকে তার ওপর পুনরায় আক্রমণ করে এবং ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করে।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, প্রাথমিকভাবে বাগবিতণ্ডার জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

📰 আরও খবর জানতে ভিজিট করুন:
      www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

1

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

2

সীতাকুণ্ডে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যাচেষ্টা,

3

৪৮ জেলায় একযোগে শুরু যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কা

4

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

5

ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে বিএনপি নেতা মহিফুজ্জামান কচির ইন্তেকা

6

খুলনায় বাস্তহারা কলোনীতে উচ্ছেদ অভিযান, সংঘর্ষে রণক্ষেত্র—পু

7

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

8

ডা. শেখ বাহারের বিরুদ্ধে “রিফাইন্ড আওয়ামী লীগ” গঠনসহ দুই মেয়

9

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

10

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

11

শহিদুল আলমের অপহরণ: নেট দুনিয়ায় প্রতিক্রিয়া, ফিরিয়ে আনার দাব

12

শ্রমবাজার সম্প্রসারণে ভিসা জটিলতা দূর করতে প্রধান উপদেষ্টার

13

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপির মৃত্যুদণ্ড

14

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

15

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

16

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

17

আইনশৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতি জানাতে জরুরি ব্রিফিং, অনুপস্থি

18

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

19

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

20