Shadin Pratidin
প্রকাশ : Mar 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

সৌদি আরবের রিয়াদে বিস্ফোরণ: ইরানের পাল্টা হামলার জের

হরফের আকার:
অনলাইন সংস্করণ
আন্তজাতিক

সৌদি আরবের রিয়াদে বিস্ফোরণ: ইরানের পাল্টা হামলার জের

Mar 1, 2026 ইং
খবরের বিস্তারিত কমেন্ট বক্সে দেয়া লিংকে ক্লিক করে দেখুন

আন্তর্জাতিক নিজউ ডেক্সঃ | স্বাধীন প্রতিদিন

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পরই ইরান প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে। শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব রিয়াদের বাসিন্দারা কয়েকটি ভয়াবহ বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং ধোঁয়া উঠতে দেখেছেন। এএফপির প্রতিবেদনে আরও জানানো হয়েছে, সংবাদদাতারাও ওই বিস্ফোরণের শব্দ প্রত্যক্ষ করেছেন।

ইরানের হামলার জেরে একই দিনে ইসরায়েলের রাজধানী তেলআবিবেও বড় ধরনের ক্ষতি হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তেলআবিবে কমপক্ষে ৪০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নিরাপত্তার কারণে ৩০০ জন বাসিন্দাকে তিনটি হোটেলে সরিয়ে রাখা হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে চলমান এই উত্তেজনা আরও বাড়তে পারে এবং সাধারণ নাগরিকদের ওপর এর প্রভাব ক্রমশ গুরুতর হচ্ছে।

📰 আরও খবর জানতে ভিজিট করুন:
      www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

⚽ ফিফা প্রীতি ম্যাচ: তপু বর্মণের জোড়া গোলে সান ম্যারিনোকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

1

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশের জুলাই বিপ্লব’ সেমিনারে তরুণ নেতাদের আমন্ত্রণ

2

সুপার এল নিনো ঘিরে বৈশ্বিক সতর্কতা, ৯০% সম্ভাবনার ইঙ্গিত বিজ্ঞানীদের

3

দিল্লীর অগ্নিকাণ্ডে মানবতার জয়

4

প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার বিক্রি হয় যেখানে

5

বিদ্যুৎ বিভাগের অনুরোধে আবাসিকের বাড়তি দাম প্রত্যাহার

6

শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন

7

খুকৃবি-তে বিতর্কিত নিয়োগ ও একাধিক দায়িত্বে আসাদুজ্জামান মানিক: উঠছে গুরুতর অভিযোগ

8

রাজধানীতে অনলাইন জুয়া চক্রের ৬ চীনা নাগরিকসহ গ্রেফতার ৯

9

তারেক রহমানকে ‘জঙ্গীবাদের গডফাদার’ বলেছিলেন যে শিক্ষক, সেই বাছিরের পদোন্নতি ঘিরে ক্ষোভ

10