Shadin Pratidin
প্রকাশ : May 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রতারণা ও অর্থ আত্মসাৎ মামলায় ডা. বাহার কারাগারে

হরফের আকার:
অনলাইন সংস্করণ
সর্বশেষ

প্রতারণা ও অর্থ আত্মসাৎ মামলায় ডা. বাহার কারাগারে

May 13, 2026 ইং
খবরের বিস্তারিত কমেন্ট বক্সে দেয়া লিংকে ক্লিক করে দেখুন

নিজস্ব প্রতিবেদক | স্বাধীন প্রতিদিন

অর্থ আত্মসাৎ, প্রতারণা ও প্রাণনাশের হুমকির অভিযোগে দায়ের করা এক মামলায় ডা. বাহারকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, মেসার্স লুবনা জাহান কর্তৃক দায়ের করা মামলাটির নম্বর সিআর-৭১৮/২০২৫। মামলার তদন্তভারপ্রাপ্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রাথমিক তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ার বিষয়টি আদালতকে অবহিত করে। এর পরিপ্রেক্ষিতে মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আমলি আদালত ডা. বাহারকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

মামলায় উল্লেখ করা হয়েছে, আর্থিক লেনদেনের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়েছে। পাশাপাশি ভুক্তভোগীকে বিভিন্ন সময়ে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও আনা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, ডা. বাহারের বিরুদ্ধে তার পরিবার ও আত্মীয়-স্বজনের পক্ষ থেকেও পূর্বে একাধিক মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় প্রতারণা, আর্থিক অনিয়ম ও পারিবারিক বিরোধ সংক্রান্ত অভিযোগ রয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে প্রায় এক ডজন মামলা বিচারাধীন রয়েছে বলে জানা যায়।

তবে এ বিষয়ে ডা. বাহারের আইনজীবীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আদালত জানিয়েছে, মামলার পরবর্তী শুনানির তারিখ পরবর্তীতে নির্ধারণ করা হবে।

এদিকে ঘটনাটি ঘিরে স্থানীয় মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। অনেকেই অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করেছেন।

📰 আরও খবর জানতে ভিজিট করুন:
      www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

⚽ ফিফা প্রীতি ম্যাচ: তপু বর্মণের জোড়া গোলে সান ম্যারিনোকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

1

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশের জুলাই বিপ্লব’ সেমিনারে তরুণ নেতাদের আমন্ত্রণ

2

সুপার এল নিনো ঘিরে বৈশ্বিক সতর্কতা, ৯০% সম্ভাবনার ইঙ্গিত বিজ্ঞানীদের

3

দিল্লীর অগ্নিকাণ্ডে মানবতার জয়

4

প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার বিক্রি হয় যেখানে

5

বিদ্যুৎ বিভাগের অনুরোধে আবাসিকের বাড়তি দাম প্রত্যাহার

6

শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন

7

খুকৃবি-তে বিতর্কিত নিয়োগ ও একাধিক দায়িত্বে আসাদুজ্জামান মানিক: উঠছে গুরুতর অভিযোগ

8

রাজধানীতে অনলাইন জুয়া চক্রের ৬ চীনা নাগরিকসহ গ্রেফতার ৯

9

তারেক রহমানকে ‘জঙ্গীবাদের গডফাদার’ বলেছিলেন যে শিক্ষক, সেই বাছিরের পদোন্নতি ঘিরে ক্ষোভ

10