Shadin Pratidin
প্রকাশ : Dec 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

শহীদ জিয়ার পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন বেগম খালেদা জিয়া


ঢাকা প্রতিনিধি | স্বাধীন প্রতিদিন

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ৮০ বছর বয়সে ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

দলীয় ও পারিবারিক সূত্র জানায়, আগামীকাল বুধবার ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে রাষ্ট্রীয় মর্যাদায় তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে সংসদ ভবন এলাকার পাশে অবস্থিত জিয়া উদ্যানে, তার স্বামী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই দাফন করা হবে।

সরকারের একটি নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। একই সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

শহীদ জিয়াউর রহমানের পাশে খালেদা জিয়ার দাফনকে বিএনপি নেতাকর্মীরা দেখছেন ঐতিহাসিক ও আবেগঘন মুহূর্ত হিসেবে। তাদের মতে, স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে এই দুই নেতার অবদান অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে।

খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। দেশজুড়ে দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন, দোয়া মাহফিল ও শোকসভা আয়োজন করা হবে।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং তিনবারের সরকারপ্রধান। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি গণতন্ত্র, সার্বভৌমত্ব ও জাতীয়তাবাদী রাজনীতির অন্যতম প্রধান নেতৃত্ব হিসেবে পরিচিত ছিলেন।

তার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে একটি যুগের অবসান ঘটল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

📰 আরও খবর জানতে ভিজিট করুন:
      www.shadinpratidin.com
💬 মতামত দিন 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবারের মতো যৌথ মহড়ায় অংশ নিতে আসছে মার্কিন ডেস্ট্রয়ার US

1

২০টি ভয়ংকর জে-১০ যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ ২৭ হাজার কোট

2

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

3

হামলাকারীদের থামালেই যুদ্ধ বন্ধ— ইরানের বার্তা

4

নলডাঙ্গায় বিএনপি কার্যালয় ভাঙচুর করল আ.লীগ নেতাকর্মীরা: এলাক

5

দৈনিক সংগ্রামের খুলনা বিভাগীয় সংবাদদাতা সম্মেলন-২০২৬

6

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপির মৃত্যুদণ্ড

7

সুষ্ঠু নির্বাচন নিয়ে ষড়যন্ত্রে বিভ্রান্ত হবে না জনগণ: রুহুল

8

এশিয়া কাপে ভারতকে ট্রফি না দেওয়ায় নাকভি পাচ্ছেন স্বর্ণপদক

9

বিশ্ব নারী দিবসে খুলনায় ‘ভাষা সৈনিক মাজেদা আলী প্রেরণা সংসদ’

10

মব কালচার বরদাশত নয়, সড়ক অবরোধ হবে অতীত: স্বরাষ্ট্রমন্ত্রী স

11

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

12

খুলনার আইন-শৃঙ্খলা উন্নয়নে কঠোর পদক্ষেপের আহ্বান জেলা বিএনপি

13

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

14

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

15

আইআরজিসির দাবি: ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা নিহত, সেন্টকম

16

দিঘলিয়ায়তে যুবদল নেতা খুন: অভিযুক্ত ছাত্রদল নেতাকর্মীরা

17

আমাদের সাইবার টিম চোরের গলা টিপে ধরেছে: জামায়াত আমির

18

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

19

খুলনার বকুলসহ ৬ জনকে জাতীয় সংসদের হুইপ নিয়োগ

20