Shadin Pratidin
প্রকাশ : Feb 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

খুলনায় আ.লীগ কার্যালয়ে মাল্যদান ঘিরে উত্তেজনা, রাতে অগ্নিসংযোগ


স্টাফ রিপোর্টার, খুলনা | স্বাধীন প্রতিদিন

খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রবেশ করে ও র ছবিতে মাল্যদান করেছেন দলটির নেতাকর্মীরা। এ সময় তারা জাতীয় পতাকা উত্তোলন এবং ‘জয় বাংলা’ স্লোগান দেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর শঙ্খ মার্কেট এলাকায় অবস্থিত কার্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও ফুটেজ পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতাকর্মী জানান, কেন্দ্রীয় কার্যালয়ে অনুরূপ কর্মসূচির খবর পেয়ে তৃণমূল পর্যায়ের কর্মীরাই বিকেল চারটার দিকে কার্যালয়ে যান। তাদের দাবি, এটি কোনো আনুষ্ঠানিক বা কেন্দ্রীয় নির্দেশনায় আয়োজিত কর্মসূচি ছিল না। কার্যালয়টি তালাবদ্ধ থাকায় তারা তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন, উপরে উঠে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং দুই নেতার প্রতিকৃতিতে মাল্যদান করেন। পরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নিচে নেমে নতুন তালা লাগিয়ে স্থান ত্যাগ করেন। এ সময় কেউ বাধা দেয়নি বলেও তারা জানান।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে ১০-১৫ জনের কয়েকটি মিছিল কার্যালয়ে প্রবেশ করে। তারা দ্রুত মাল্যদান শেষে স্থান ত্যাগ করেন।

এদিকে, আওয়ামী লীগ নেতাকর্মীদের এ তৎপরতার প্রতিবাদে রোববার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতাদের নেতৃত্বে একদল বিক্ষুব্ধ ছাত্র কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। তারা কার্যালয়ের কাঠের দরজা ও কাগজপত্রে আগুন দেয় এবং টানানো দুটি ছবি ভেঙে ফেলে। পরে আগুন নিভে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, বিকেলের দিকে কয়েকজন ব্যক্তি কার্যালয় খুলেছে—এ তথ্য পাওয়ার পর আশপাশের বিভিন্ন স্থাপনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে যাচাই-বাছাই করা হচ্ছে। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। রাতে বিক্ষুব্ধ ছাত্রদের অগ্নিসংযোগের ঘটনাও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে তিনি জানান।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

📰 আরও খবর জানতে ভিজিট করুন:
      www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় জরুরি অবস্থা, ঘিরে ফেলেছে ইসরাইলি নৌ

1

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

2

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

3

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

4

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে: কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপ

5

হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা: বৈশ্বিক তেলবাজারে নতুন শঙ্কা

6

খুলনার বকুলসহ ৬ জনকে জাতীয় সংসদের হুইপ নিয়োগ

7

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সহকারী প্রোগ

8

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

9

খুলনা জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন —এস এম মনিরুল হাস

10

কুয়েতে মার্কিন দূতাবাসের কাছে বিস্ফোরণ-পরবর্তী ধোঁয়া: সতর্কব

11

খুলনায় ‘আমার দেশ’-এর বর্ষপূর্তি ঘিরে জনসমুদ্র, স্বাধীনতার পক

12

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

13

পাওনা টাকা চাওয়ায় কুপিয়ে জখম, হামলাকারীর থানায় আত্মসমর্পণ

14

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

15

আইনশৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতি জানাতে জরুরি ব্রিফিং, অনুপস্থি

16

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

17

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

18

সৌদি আরবের রিয়াদে বিস্ফোরণ: ইরানের পাল্টা হামলার জের

19

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

20