Shadin Pratidin
প্রকাশ : Feb 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

নলডাঙ্গায় বিএনপি কার্যালয় ভাঙচুর করল আ.লীগ নেতাকর্মীরা: এলাকায় উত্তেজনা

হরফের আকার:
অনলাইন সংস্করণ
রাজনীতি

নলডাঙ্গায় বিএনপি কার্যালয় ভাঙচুর করল আ.লীগ নেতাকর্মীরা: এলাকায় উত্তেজনা

Feb 24, 2026 ইং
খবরের বিস্তারিত কমেন্ট বক্সে দেয়া লিংকে ক্লিক করে দেখুন

নাটোর প্রতিনিধি | স্বাধীন প্রতিদিন

নাটোরের নলডাঙ্গা উপজেলায় বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ছাতারভাগ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে একদল দুর্বৃত্ত হঠাৎ করে ব্রহ্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর চালায়। এ সময় কার্যালয়ের চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়।

ব্রহ্মপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. রাকিব অভিযোগ করে বলেন, “সন্ধ্যার দিকে আরিফুল ইসলাম বাচ্চু, মোকলেসুর রহমান ও কাসেমসহ কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে আমাদের দলীয় কার্যালয়ে হামলা চালায়। তারা স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত। তারাই এ ভাঙচুরের সঙ্গে জড়িত।”

তিনি আরও বলেন, “হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

তবে অভিযুক্তদের কাউকে পাওয়া না যাওয়ায় তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘটনাটি ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

📰 আরও খবর জানতে ভিজিট করুন:
      www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

⚽ ফিফা প্রীতি ম্যাচ: তপু বর্মণের জোড়া গোলে সান ম্যারিনোকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

1

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশের জুলাই বিপ্লব’ সেমিনারে তরুণ নেতাদের আমন্ত্রণ

2

সুপার এল নিনো ঘিরে বৈশ্বিক সতর্কতা, ৯০% সম্ভাবনার ইঙ্গিত বিজ্ঞানীদের

3

দিল্লীর অগ্নিকাণ্ডে মানবতার জয়

4

প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার বিক্রি হয় যেখানে

5

বিদ্যুৎ বিভাগের অনুরোধে আবাসিকের বাড়তি দাম প্রত্যাহার

6

শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন

7

খুকৃবি-তে বিতর্কিত নিয়োগ ও একাধিক দায়িত্বে আসাদুজ্জামান মানিক: উঠছে গুরুতর অভিযোগ

8

রাজধানীতে অনলাইন জুয়া চক্রের ৬ চীনা নাগরিকসহ গ্রেফতার ৯

9

তারেক রহমানকে ‘জঙ্গীবাদের গডফাদার’ বলেছিলেন যে শিক্ষক, সেই বাছিরের পদোন্নতি ঘিরে ক্ষোভ

10