প্রিন্ট এর তারিখঃ Apr 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 28, 2026 ইং
জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা প্রতিনিধি | স্বাধীন প্রতিদিন
জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে তিনি রাজধানীর -এ পৌঁছান।
ইফতার পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের গুরুত্বপূর্ণ এই সময়ে সবাই একত্রিত হয়েছেন। তিনি উল্লেখ করেন, নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের যাত্রা পুনরায় শুরু হয়েছে এবং হাজারো মানুষের নির্যাতন ও ত্যাগের বিনিময়ে গণতন্ত্র ফিরে এসেছে।
তারেক রহমান বলেন, “দেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। আসুন, আল্লাহর নামে আমরা শপথ নিই—আগামী দিনে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করব।”
তিনি আরও দোয়া করেন, মহান আল্লাহ যেন দেশের মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন।
ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও সামাজিক ব্যক্তিত্বদের উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
📰 আরও খবর জানতে ভিজিট করুন:
www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন প্রতিদিন, এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।