Shadin Pratidin
প্রকাশ : Oct 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

পাওনা টাকা চাওয়ায় কুপিয়ে জখম, হামলাকারীর থানায় আত্মসমর্পণ

হরফের আকার:
অনলাইন সংস্করণ
সারাদেশ

পাওনা টাকা চাওয়ায় কুপিয়ে জখম, হামলাকারীর থানায় আত্মসমর্পণ

Oct 3, 2025 ইং
খবরের বিস্তারিত কমেন্ট বক্সে দেয়া লিংকে ক্লিক করে দেখুন


প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৫ | ডেস্ক রিপোর্ট, স্বাধীন প্রতিদিন

খুলনার দৌলতপুর থানার মহেশ্বরপাশা নয়াপাড়া এলাকায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীর হাতে গুরুতর আহত হয়েছেন শরীফুল ইসলাম বাবু (৫০)। শুক্রবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

আহত বাবু ওই এলাকার মফিজুল ইসলামের ছেলে। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

দৌলতপুর থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম জানান, অভিযুক্ত ফিরোজ পেশায় চা বিক্রেতা এবং বাক প্রতিবন্ধী স্বভাবের। কয়েক দিন আগে বাবু তার স্ত্রীকে উদ্দেশ্য করে উসকানিমূলক মন্তব্য করেছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে ফিরোজের স্ত্রী সন্তানসহ বাড়ি ছেড়ে চলে যান।

এছাড়া বাবু প্রায়ই ফিরোজের চায়ের দোকানে বাকি খেয়ে টাকা পরিশোধ না করায় তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে শুক্রবার বিকেলে ফিরোজ বটি দিয়ে বাবুকে কুপিয়ে জখম করেন।

হামলার পর ফিরোজ নিজেই দৌলতপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন এবং বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

📰 আরও খবর: www.shadinpratidin.com
📣 শেয়ার করুন | মতামত দিন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

⚽ ফিফা প্রীতি ম্যাচ: তপু বর্মণের জোড়া গোলে সান ম্যারিনোকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

1

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশের জুলাই বিপ্লব’ সেমিনারে তরুণ নেতাদের আমন্ত্রণ

2

সুপার এল নিনো ঘিরে বৈশ্বিক সতর্কতা, ৯০% সম্ভাবনার ইঙ্গিত বিজ্ঞানীদের

3

দিল্লীর অগ্নিকাণ্ডে মানবতার জয়

4

প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার বিক্রি হয় যেখানে

5

বিদ্যুৎ বিভাগের অনুরোধে আবাসিকের বাড়তি দাম প্রত্যাহার

6

শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন

7

খুকৃবি-তে বিতর্কিত নিয়োগ ও একাধিক দায়িত্বে আসাদুজ্জামান মানিক: উঠছে গুরুতর অভিযোগ

8

রাজধানীতে অনলাইন জুয়া চক্রের ৬ চীনা নাগরিকসহ গ্রেফতার ৯

9

তারেক রহমানকে ‘জঙ্গীবাদের গডফাদার’ বলেছিলেন যে শিক্ষক, সেই বাছিরের পদোন্নতি ঘিরে ক্ষোভ

10