Shadin Pratidin
প্রকাশ : Oct 7, 2025 ইং
অনলাইন সংস্করণ

যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে ডাকাতি: র‍্যাবের অভিযানে দুইজন গ্রেফতার

হরফের আকার:
অনলাইন সংস্করণ
সারাদেশ

যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে ডাকাতি: র‍্যাবের অভিযানে দুইজন গ্রেফতার

Oct 7, 2025 ইং
খবরের বিস্তারিত কমেন্ট বক্সে দেয়া লিংকে ক্লিক করে দেখুন

নিজস্ব প্রতিবেদক | স্বাধীন প্রতিদিন

যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে চলন্ত প্রাইভেটকার থামিয়ে ডাকাতির ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১২।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১২ এর সিরাজগঞ্জ সদর কোম্পানির কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ।

গ্রেফতারকৃতরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বাসিন্দা বাবু শেখ (৩৪) এবং সাহা (২৯)।
র‍্যাব জানায়, সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় যমুনা সেতু পশ্চিম কড্ডার মোড় ও সয়দাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে দাবি করেছে সংস্থাটি। অভিযানে তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত কিছু আলামতও উদ্ধার করা হয়েছে।

র‍্যাব জানায়, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


📰 আরও খবর জানতে ভিজিট করুন:   
      www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 শেয়ার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

⚽ ফিফা প্রীতি ম্যাচ: তপু বর্মণের জোড়া গোলে সান ম্যারিনোকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

1

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশের জুলাই বিপ্লব’ সেমিনারে তরুণ নেতাদের আমন্ত্রণ

2

সুপার এল নিনো ঘিরে বৈশ্বিক সতর্কতা, ৯০% সম্ভাবনার ইঙ্গিত বিজ্ঞানীদের

3

দিল্লীর অগ্নিকাণ্ডে মানবতার জয়

4

প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার বিক্রি হয় যেখানে

5

বিদ্যুৎ বিভাগের অনুরোধে আবাসিকের বাড়তি দাম প্রত্যাহার

6

শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন

7

খুকৃবি-তে বিতর্কিত নিয়োগ ও একাধিক দায়িত্বে আসাদুজ্জামান মানিক: উঠছে গুরুতর অভিযোগ

8

রাজধানীতে অনলাইন জুয়া চক্রের ৬ চীনা নাগরিকসহ গ্রেফতার ৯

9

তারেক রহমানকে ‘জঙ্গীবাদের গডফাদার’ বলেছিলেন যে শিক্ষক, সেই বাছিরের পদোন্নতি ঘিরে ক্ষোভ

10