Shadin Pratidin
প্রকাশ : Mar 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

খুলনা অঞ্চলের সাংবাদিকদের জন্য হেলথ কার্ড চালু ও শিক্ষাবৃত্তি বিতরণ

হরফের আকার:
অনলাইন সংস্করণ
সারাদেশ

খুলনা অঞ্চলের সাংবাদিকদের জন্য হেলথ কার্ড চালু ও শিক্ষাবৃত্তি বিতরণ

Mar 1, 2026 ইং
খবরের বিস্তারিত কমেন্ট বক্সে দেয়া লিংকে ক্লিক করে দেখুন

স্টাফ রিপোর্টার | স্বাধীন প্রতিদিন

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে খুলনা-সাতক্ষীরা অঞ্চলের সাংবাদিকদের আর্থিক সহায়তা ও শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের জন্য ‘হেলথ কার্ড’ চালুর নীতিগত অনুমোদন দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ রবিবার সকালে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এই ঘোষণা দেন। তিনি বলেন, “সাংবাদিকদের প্রধান সমস্যা হলো চিকিৎসা ব্যয়। এই অবস্থার পরিবর্তনে একটি স্থায়ী স্বাস্থ্যসেবা কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। একটি পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরি করে নিবন্ধনের ভিত্তিতে হেলথ কার্ড প্রদান করা হবে। এই কার্ডের মাধ্যমে ট্রাস্টের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান করা হবে। প্রথমে ঢাকায় কার্যক্রম শুরু করে পরে বিভাগীয় ও জেলা শহর পর্যন্ত তা বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।”

এম আবদুল্লাহ আরও বলেন, “গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠিত করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার কল্যাণে আমরা সাংবাদিক হিসেবে পরিচয় দিতে পারছি। প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সেই ধারাবাহিকতা রক্ষা করেছেন।” তিনি সাংবাদিকদের দলীয় লেজুড়বৃত্তি না করে প্রকৃত সাংবাদিকতার আহবান জানান।

প্রসঙ্গত, অনুষ্ঠানে খুলনা জেলার মেধাবী শিক্ষার্থীদেরও শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়। এম আবদুল্লাহ বলেন, “মাস শেষে অধিকাংশ সাংবাদিকের হাতে বেতন আসে না, কিন্তু স্কুল, মাদরাসা ও কলেজের টিউশন ফি ঠিক সময়ে দিতে হয়। এই চ্যালেঞ্জের কথা মাথায় রেখে তাদের সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি ব্যবস্থা করা হয়েছে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম, এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান আরিফ, বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন এবং খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ ও সাংবাদিকরা।

📰 আরও খবর জানতে ভিজিট করুন:
      www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

⚽ ফিফা প্রীতি ম্যাচ: তপু বর্মণের জোড়া গোলে সান ম্যারিনোকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

1

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশের জুলাই বিপ্লব’ সেমিনারে তরুণ নেতাদের আমন্ত্রণ

2

সুপার এল নিনো ঘিরে বৈশ্বিক সতর্কতা, ৯০% সম্ভাবনার ইঙ্গিত বিজ্ঞানীদের

3

দিল্লীর অগ্নিকাণ্ডে মানবতার জয়

4

প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার বিক্রি হয় যেখানে

5

বিদ্যুৎ বিভাগের অনুরোধে আবাসিকের বাড়তি দাম প্রত্যাহার

6

শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন

7

খুকৃবি-তে বিতর্কিত নিয়োগ ও একাধিক দায়িত্বে আসাদুজ্জামান মানিক: উঠছে গুরুতর অভিযোগ

8

রাজধানীতে অনলাইন জুয়া চক্রের ৬ চীনা নাগরিকসহ গ্রেফতার ৯

9

তারেক রহমানকে ‘জঙ্গীবাদের গডফাদার’ বলেছিলেন যে শিক্ষক, সেই বাছিরের পদোন্নতি ঘিরে ক্ষোভ

10