Shadin Pratidin
প্রকাশ : Dec 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

এক মহা জীবনের সমাপ্তি: আগামীর প্রেরণা


বিশেষ প্রতিবেদক | আজাদুল হক আজাদ

খালেদা জিয়া—এই নামটি আজ শোকের, কিন্তু এই নামের শক্তিই আগামীর। বাংলাদেশের রাজনীতিতে তাঁর বিদায় কোনো সাধারণ প্রস্থান নয়; এটি একটি দীর্ঘ, সংঘাতপূর্ণ ও তাৎপর্যপূর্ণ অধ্যায়ের সমাপ্তি। তিনি ছিলেন আমাদের প্রজন্মের জন্য রাজনৈতিক আলোর দিশারী—যাঁর কণ্ঠে উচ্চারিত হতো জনগণের আকাঙ্ক্ষার সবচেয়ে সরল, অথচ সবচেয়ে শক্তিশালী ভাষ্য।

১৯৯১ সালের ঐতিহাসিক নির্বাচনের প্রাক্কালে তাঁর এক বক্তৃতা পরদিন দেশের প্রায় সব পত্রিকার শিরোনামে জায়গা করে নিয়েছিল—
“ওদের হাতে গোলামীর জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা।”
এই একটি বাক্যেই তিনি ধরতে পেরেছিলেন একটি জাতির ভয়, স্বপ্ন ও রাজনৈতিক চেতনাকে। বাংলাদেশের কোনো রাজনৈতিক নেতা এত সহজ অথচ গভীরভাবে জাতির সম্মিলিত আশঙ্কা ও প্রত্যাশাকে ভাষা দিতে পেরেছেন—এমন উদাহরণ বিরল।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে মৌলিক শঙ্কাগুলোর একটি হলো—দেশের সার্বভৌমত্ব ও স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা একদিন বহিঃপ্রভাবের কাছে নতি স্বীকার করবে। খালেদা জিয়ার রাজনৈতিক দৃঢ়তার কেন্দ্রে ছিল এই প্রশ্নটি। তিনি ছিলেন আপসহীন, অবিচল; সময়ের ঝড়েও পাহাড়সম অটল। তাঁর নেতৃত্বে বিএনপির প্রধান রাজনৈতিক শক্তি ছিল এই পরিচ্ছন্ন ও স্পষ্ট দৃষ্টিভঙ্গি।

খালেদা জিয়ার জীবনের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায় ছিল তাঁর বন্দিজীবন। তিনি সুস্থ অবস্থায় কারাগারে প্রবেশ করেছিলেন; বের হয়েছিলেন মৃত্যু-পথযাত্রী হয়ে। তাঁকে গ্রেফতার করা হয়েছিল এমন মামলায়, যা উচ্চ আদালতের চূড়ান্ত রায়ে প্রহসন হিসেবে চিহ্নিত হয়েছে। নিজ বাসভবন থেকে উচ্ছেদ, বসবাসের অনুপযোগী কারাগারে আটক, দীর্ঘদিন চিকিৎসা থেকে বঞ্চিত রাখা—এই সবকিছু মিলিয়ে তাঁর জীবনের শেষ অধ্যায় ছিল নিরব, কিন্তু গভীর এক নিপীড়নের দলিল।

তবু, এই বিদায় অশ্রু দিয়ে নয়—এই বিদায় জানাতে হয় বুকভরা গর্ব নিয়ে। তিনি ছিলেন একজন নারী, যিনি প্রতিকূল পরিবেশে নেতৃত্ব দিয়ে নিজেকে বাংলাদেশের রাজনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। দেশের প্রতিটি সংকটে, প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা অনস্বীকার্য। স্বৈরাচার, আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তিনি আজীবন লড়েছেন—এই লড়াই ছিল তাঁর অস্তিত্বের অংশ।

তাঁর পুত্র তারেক রহমানের ভাষায়—তিনি ছিলেন একদিকে আপসহীন দেশনেত্রী, অন্যদিকে পরিবারের জন্য মমতাময়ী অভিভাবক। দেশের জন্য তিনি হারিয়েছেন স্বামী, হারিয়েছেন সন্তান; ফলে এই দেশ, এই দেশের মানুষই হয়ে উঠেছিল তাঁর পরিবার। জনসেবা, ত্যাগ ও সংগ্রামের যে ইতিহাস তিনি রেখে গেছেন, তা বাংলাদেশের গণতান্ত্রিক পরিক্রমায় চিরস্মরণীয় হয়ে থাকবে।

আজ তাঁর বিদায়ে রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতা তৈরি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়। খালেদা জিয়া থাকবেন আমাদের রাজনৈতিক আকাশের ধ্রুবতারা হয়ে। রাজনৈতিক দিকচেতনা হারালে, আমরা আবারও তাকাবো তাঁর দিকেই—দৃঢ়তা, আত্মমর্যাদা ও স্বাধীনতার প্রশ্নে আপসহীন থাকার শিক্ষা নিতে।

একটি মহা জীবনের সমাপ্তি ঘটেছে বটে, কিন্তু তাঁর আদর্শ, সংগ্রাম ও নেতৃত্ব আগামীর প্রেরণা হয়ে বেঁচে থাকবে।

মহান আল্লাহ তাঁকে জান্নাত দান করুন এবং শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীকে এই কঠিন সময়ে ধৈর্য দান করুন।

আরও খবর জানতে ভিজিট করুন:
      www.shadinpratidin.com
💬 মতামত দিন 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় ‘আমার দেশ’-এর বর্ষপূর্তি ঘিরে জনসমুদ্র, স্বাধীনতার পক

1

গাজাগামী মানবিক ফ্লোটিলায় শহিদুল আলম: লেন্সে প্রতিরোধের চিত্

2

এনবিআর সদস্য বেলাল হোসেন চৌধুরীর বিরুদ্ধে প্রায় ৫ কোটি টাকার

3

সীতাকুণ্ডে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যাচেষ্টা,

4

খুলনা নার্সারি মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু মাসুদের স্ত্র

5

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

6

কুয়েটের উপাচার্য হলেন অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ

7

সুষ্ঠু নির্বাচন নিয়ে ষড়যন্ত্রে বিভ্রান্ত হবে না জনগণ: রুহুল

8

আইআরজিসির দাবি: ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা নিহত, সেন্টকম

9

৪৮ জেলায় একযোগে শুরু যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কা

10

দৈনিক সংগ্রামের খুলনা বিভাগীয় সংবাদদাতা সম্মেলন-২০২৬

11

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

12

খুলনা জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন —এস এম মনিরুল হাস

13

পবিত্র কুরআন অবমাননার অভিযোগে গ্রেপ্তার নর্থ সাউথ বিশ্ববিদ্য

14

‘কেউ হারে, কেউ হার মেনে নেয়’ — জীবনের দর্শন শেয়ার করলেন আরিয়

15

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে: কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপ

16

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

17

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

18

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

19

খুলনার আইন-শৃঙ্খলা উন্নয়নে কঠোর পদক্ষেপের আহ্বান জেলা বিএনপি

20