Shadin Pratidin
প্রকাশ : Mar 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

খুলনায় বাসে তল্লাশি: বিদেশি অস্ত্র ও ৯৬ রাউন্ড গুলিসহ নারী আটক

খুলনা প্রতিনিধি | স্বাধীন প্রতিদিন

খুলনার নিচখামার লবণচোরা এলাকা থেকে বিদেশি অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদসহ সুরাইয়া পারভিন সুমি নামে এক নারীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (৭ মার্চ) সকালে ঢাকা–সাতক্ষীরা মহাসড়কের নিজখামার এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সকাল ৮টা থেকে ঢাকা–সাতক্ষীরা মহাসড়কের নিজখামার এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও খুলনা মেট্রোপলিটন পুলিশের যৌথ উদ্যোগে চেকপোস্ট বসানো হয়। এ সময় সাতক্ষীরা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশির এক পর্যায়ে সুরাইয়া পারভিন সুমি নামে এক যাত্রীর ব্যাগ থেকে ২টি বিদেশি রিভলবার, ৩টি পিস্তল এবং ৯৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশ কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ সাতক্ষীরা থেকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। অস্ত্রসহ আটক সুরাইয়া পারভিন সুমির বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে।

এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

📰 আরও খবর জানতে ভিজিট করুন:
      www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় দলীয় কোন্দলে বিষপান করে বিএনপি নেতার আত্মহত্যা: সাংবা

1

ভোটকেন্দ্রে মোবাইল নেওয়া যাবে, তবে গোপন কক্ষে ছবি নিষিদ্ধ: ই

2

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সহকারী প্রোগ

3

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

4

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

5

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

6

দিঘলিয়ায়তে যুবদল নেতা খুন: অভিযুক্ত ছাত্রদল নেতাকর্মীরা

7

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

8

খাস পুকুর দখলকে কেন্দ্র করে আওয়ামীলীগের সঙ্গে সংঘর্ষে দুই ব

9

এশিয়া কাপে ভারতকে ট্রফি না দেওয়ায় নাকভি পাচ্ছেন স্বর্ণপদক

10

শ্রমবাজার সম্প্রসারণে ভিসা জটিলতা দূর করতে প্রধান উপদেষ্টার

11

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

12

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

13

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

14

শরিফ ওসমান হাদির মৃত্যুতে ইরানের শোক

15

সীমিত আঘাত’ প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের, যেকোনো হামলাকে পূর

16

পিকআপের ধাক্কায় পথচারী নিহত, চালক আটক

17

কেসিসির প্রশাসক হলেন নজরুল ইসলাম মঞ্জু

18

২০টি ভয়ংকর জে-১০ যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ ২৭ হাজার কোট

19

জুলাই সনদ বাস্তবায়ন: গণভোটের সময় নিয়ে দ্বিধাবিভক্ত দলগুলো, স

20