Shadin Pratidin
প্রকাশ : Oct 7, 2025 ইং
অনলাইন সংস্করণ

খুলনায় অপহরণ: ৩ অপহরণকারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার | স্বাধীন প্রতিদিন

খুলনার সোনাডাঙ্গা থানাধীন পশ্চিম বানিয়াখামার এলাকায় অভিযান চালিয়ে তিন অপহরণকারীকে গ্রেফতার করেছে খুলনা সদর থানা পুলিশ।

৭ অক্টোবর রাত ১২টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—
১) রমজান আকন (২৮), পিতা: মোঃ হাবিবুর রহমান আকন
২) ফেরদাউস (৩০), পিতা: শেখ ওমর আলী
৩) মনিরুজ্জামান (২৪), পিতা: আমিরুল ইসলাম

পুলিশ জানায়, গত ৩ অক্টোবর দুপুর ১টা ৩০ মিনিটে খুলনার সাতরাস্তার মোড়ে গরীবে নেওয়াজ ক্লিনিকের সামনে থেকে মুস্তাসিম বিল্লাহ (২৪) নামের এক যুবককে অপহরণ করে আসামিরা। পরে তাকে হত্যার হুমকি দিয়ে নগদ ২৪,০০০ টাকা ও Payoneer-এর মাধ্যমে ৫৬ ডলার আদায় করে অপহরণকারীরা। তারা ভিকটিমের কাছ থেকে আরও ৫ লক্ষ টাকা দাবি করে এবং টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেয়।

ভিকটিম অপহরণকারীদের দাবির প্রেক্ষিতে টাকা দিতে সম্মত হলে তাকে মুক্তি দেওয়া হয়। এ ঘটনায় ভিকটিমের লিখিত অভিযোগের ভিত্তিতে খুলনা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-৫, তারিখ: ৭/১০/২০২৫, ধারা: ৩৬৪/৩৮৫/৩৮৬/৩৮৭/৩৪ পেনাল কোড।

খুলনা মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং তদন্ত চলমান রয়েছে।



📰 আরও খবর জানতে ভিজিট করুন: www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 শেয়ার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা সংস্কার কমিশন গঠন করা হবে: তারেক

1

আওয়ামী প্রভাব খাটিয়ে অপরাধ সাম্রাজ্য গড়ে তোলা খুলনার ‘কালা শ

2

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

3

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

4

দৈনিক সংগ্রামের খুলনা বিভাগীয় সংবাদদাতা সম্মেলন-২০২৬

5

স্বৈরাচার পতনের পর কারাগারে লাশের স্তূপ: হতাশা, হৃদরোগ না কি

6

‘কেউ হারে, কেউ হার মেনে নেয়’ — জীবনের দর্শন শেয়ার করলেন আরিয়

7

শহীদ জিয়ার পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন বেগম খালেদা জিয়া

8

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

9

ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে বিএনপি নেতা মহিফুজ্জামান কচির ইন্তেকা

10

নেতানিয়াহুকে ‘প্রতারক ও ভণ্ড’ বলল হামাস, গাজা নিয়ে কী বললেন

11

উই উইল ব্রিং দ্য চেঞ্জ: বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ বাংলাদেশের প্

12

গুলশানে গাড়ি তল্লাশি বিতর্কের জেরে ডিসি রওনক বদলি: ডিএমপি বল

13

খুলনার বকুলসহ ৬ জনকে জাতীয় সংসদের হুইপ নিয়োগ

14

মাকে হত্যার অভিযোগে ৩৬ বছর পর বাবার বিরুদ্ধে মেয়ের মামলা

15

শহিদুল আলমের অপহরণ: নেট দুনিয়ায় প্রতিক্রিয়া, ফিরিয়ে আনার দাব

16

জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান

17

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

18

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

19

ঈশ্বরদীতে দাদিকে হত্যা করে নাতনিকে অপহরণের পর ধর্ষণ করে হত্য

20