Shadin Pratidin
প্রকাশ : Mar 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ক্যাম্পাস প্রতিনিধি | স্বাধীন প্রতিদিন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা।

বৃহস্পতিবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ছাত্রহলের সামনের মাঠে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েট ছাত্রদল, খুমেক ছাত্রদল, বিএল কলেজ ছাত্রদল এবং খুলনা মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা। এছাড়া বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দও অনুষ্ঠানে অংশ নেন।

এ সময় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন মুশফিকুর রহমান, আসিফ হোসেন, মুসাফির ইমরান, আবরার মেজবাহ, সাদমান রহমান রকি, আহসান হাবিব, সজল আহমেদ, এম কে মুশফিকুর রহমান, জিসান, আশিকুর রহমান, তানভীর গাজী, নাজিউর ইসলাম ও রাশেদ আহমেদসহ আরও অনেকে।

ইফতার শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ এবং শিক্ষার্থীদের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠান শেষে ছাত্রদল নেতা মুশফিকুর রহমান বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন আপসহীন ও কারা নির্যাতিত নেত্রী। তিনি আমাদের আদর্শের প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করেই খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে এগিয়ে নিতে চাই।”

তিনি আরও বলেন, শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ বজায় রেখে শহীদ জিয়ার আদর্শ, দেশমাতা বেগম খালেদা জিয়ার সংগ্রাম ও ত্যাগ এবং দেশনায়ক তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বের অনুপ্রেরণায় সততা, মেধা ও আদর্শের ভিত্তিতে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

📰 আরও খবর জানতে ভিজিট করুন:
      www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবারের মতো যৌথ মহড়ায় অংশ নিতে আসছে মার্কিন ডেস্ট্রয়ার US

1

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

2

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

3

উৎসাহ উদ্দীপনা ও নানান আয়োজনে ১৩ বছর পূর্ণ করল "সবুজ পাতার

4

ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে বিএনপি নেতা মহিফুজ্জামান কচির ইন্তেকা

5

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

6

জনগণ নির্বাচনমুখী হলে কেউ আটকাতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্

7

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

8

নেতানিয়াহুকে ‘প্রতারক ও ভণ্ড’ বলল হামাস, গাজা নিয়ে কী বললেন

9

‘জুলাই বিপ্লবের পঙ্ক্তিমালা ও জুলাই পদক ২০২৫’

10

খুলনা ক্লাব লিমিটেডের ২০২৬ সালের কার্য-নির্বাহী পরিষদের নির্

11

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে নতুন প্রস্তাব: মধ্যস্থতায় পুতিন

12

উই উইল ব্রিং দ্য চেঞ্জ: বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ বাংলাদেশের প্

13

খুলনার বকুলসহ ৬ জনকে জাতীয় সংসদের হুইপ নিয়োগ

14

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু নিশ্চিত

15

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

16

মাকে হত্যার অভিযোগে ৩৬ বছর পর বাবার বিরুদ্ধে মেয়ের মামলা

17

যৌন হয়রানির অভিযোগে খুবি শিক্ষক রুবেল আনসারের বিরুদ্ধে শাস্ত

18

নিরাপত্তা শঙ্কায় ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ: ইতিবাচক আইসি

19

শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল

20