Shadin Pratidin
প্রকাশ : Oct 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

পিকআপের ধাক্কায় পথচারী নিহত, চালক আটক

হরফের আকার:
অনলাইন সংস্করণ
সারাদেশ

পিকআপের ধাক্কায় পথচারী নিহত, চালক আটক

Oct 5, 2025 ইং
খবরের বিস্তারিত কমেন্ট বক্সে দেয়া লিংকে ক্লিক করে দেখুন

ডুমুরিয়া (খুলনা), ৪ অক্টোবর:

স্বাধীন প্রতিদিন ডেস্ক | প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৫


খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বরাতিয়া এলাকায় একটি পিকআপের ধাক্কায় সেনাউল হক (৫২) নামে এক পথচারী নিহত হয়েছেন। শনিবার (৪ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেনাউল হক চাঁপাইনবাবগঞ্জ জেলার নয়াদিয়াড়ি এলাকার বাসিন্দা বাহার আলীর ছেলে। হাইওয়ে পুলিশের এসআই নুরুল আমিন জানান, রাতে রাস্তা পার হওয়ার সময় চুকনগরগামী একটি মিনি পিকআপ (খুলনা মেট্রো নং ১১-১৯২১) তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতার সহায়তায় ঘাতক চালক স্বদেশ শীলকে আটক করা হয় এবং পিকআপটি জব্দ করা হয়েছে।

নিহতের পরিবারকে দুর্ঘটনার বিষয়টি জানানো হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

📰 আরও খবর জানতে ভিজিট করুন: www.shadinpratidin.com
📣 শেয়ার করুন | মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা শপিং কমপ্লেক্সে সমিতির অফিস ভাঙচুর: জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

1

বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ খুলনা গড়ার আহ্বান ২৮ নম্বর ওয়ার্ড নাগরিক ফোরামের

2

দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হতে পারে, যা জানাল ইসি

3

নতুনতারা আগামী প্রজন্মের এক বাতিঘর: নজরুল ইসলাম মঞ্জু

4

সাবেক স্পিকার ও সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

5

অনার কিলিংয়ের শিকার স্কুলছাত্রী নির্জনা: আদালতে মায়ের স্বীকারোক্তি, ঘাতক বাবা পুলিশ হেফাজতে

6

ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়লেন জুমা: জানালেন পদত্যাগের কারণ

7

প্রকৌশলী আরিফুল ইসলাম জুয়েলকে নিয়ে ‘সিন্ডিকেটেড মিথ্যাচার’ প্রত্যাখ্যান, পেশাজীবী পরিষদের নিন্দা

8

অরুণাচলে ‘চীনা অনুপ্রবেশের’ অভিযোগ: ভারতীয় ভূখণ্ডে চীনা সামরিক স্থাপনা নির্মাণের দাবি

9

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডরের প্রস্তাব বেইজিংয়ের, চট্টগ্রাম-মোংলা বন্দর উন্নয়নেও আগ্রহ

10