Shadin Pratidin
প্রকাশ : Mar 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

গুলশানে গাড়ি তল্লাশি বিতর্কের জেরে ডিসি রওনক বদলি: ডিএমপি বলছে—‘নিয়মিত প্রক্রিয়া’

ঢাকা প্রতিনিধি | স্বাধীন প্রতিদিন

রাজধানীর গুলশানে গাড়ি তল্লাশি অভিযানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল ও বিতর্কের পরদিনই সংশ্লিষ্ট উপপুলিশ কমিশনার (ডিসি) রওনক আলমকে বদলি করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক অফিস আদেশে এ বদলির কথা জানানো হয়। আদেশে বলা হয়েছে, বদলি তাৎক্ষণিক কার্যকর হবে।

অফিস আদেশ অনুযায়ী, রমনা বিভাগের (ট্রাফিক) উপপুলিশ কমিশনার এম তানভীর আহমেদকে গুলশান বিভাগে, মহানগর ডিবির (লালবাগ বিভাগ) উপপুলিশ কমিশনার মো. মোস্তাক সরকারকে মিরপুর বিভাগে, গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার রওনক আলমকে মহানগর ডিবির (লালবাগ) বিভাগে এবং মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মো. মইনুল হককে রমনা বিভাগে (ট্রাফিক) বদলি করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে -এর মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার এশিয়া পোস্টকে বলেন, “এই বদলি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ।”

এর আগে গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) মধ্যরাতে নিয়মিত টহল ও বিশেষ অভিযানের অংশ হিসেবে গুলশান জোনের ডিসি রওনক আলম একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি ও কাগজপত্র যাচাই করেন। এ সময় গাড়িতে থাকা এক ব্যক্তির পক্ষে বিদেশে অবস্থানরত আরেক ব্যক্তি ফোনে তাকে হুমকি দেন বলে অভিযোগ ওঠে।

অভিযান চলাকালে ওই কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়। এর এক দিন পর জারি করা আদেশে ডিসি রওনক আলমকে গুলশান জোন থেকে প্রত্যাহার করে ডিবিতে সংযুক্ত করা হয়।

বদলিকে কেন্দ্র করে বিভিন্ন মহলে আলোচনা তৈরি হলেও ডিএমপি এটিকে রুটিন প্রশাসনিক সিদ্ধান্ত বলেই উল্লেখ করেছে। তবে ভিডিওতে উঠে আসা ঘটনার বিষয়ে কোনো বিভাগীয় তদন্ত বা অতিরিক্ত পদক্ষেপ নেওয়া হয়েছে কি না—এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

📰 আরও খবর জানতে ভিজিট করুন:
      www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিকআপের ধাক্কায় পথচারী নিহত, চালক আটক

1

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

2

কলকাতায় মারা গেলেন পলাতক আ.লীগের সাবেক এমপি

3

আইডি হ্যাক হয়নি, জনগণের সঙ্গে মিথ্যাচার করা হয়েছে: খুলনার জন

4

বাবুনগরীকে নিয়ে মন্তব্যের প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ:

5

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

6

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

7

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

8

এক মহা জীবনের সমাপ্তি: আগামীর প্রেরণা

9

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

10

তেহরান নয়, Saudi Aramco-তে হামলা চালিয়েছে Israel— দাবি Iran

11

বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ অনিশ্চিত সরকারের অনুমোদনের অপ

12

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান, নির্বাচনের পর প্রথম বৈঠক

13

খুলনার বকুলসহ ৬ জনকে জাতীয় সংসদের হুইপ নিয়োগ

14

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

15

ফেঁসে যাচ্ছে ভারত: ৫০০ শতাংশ শুল্ক আরোপের বিলে সমর্থন দিলেন

16

কোরআনের পাখিদের সাথে নতুনতারার মাসব্যাপী ইফতার ও দোয়া মাহফিল

17

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

18

ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলা: নিহত শিক্ষার্থীর সংখ

19

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

20