Shadin Pratidin
প্রকাশ : Oct 1, 2025 ইং
অনলাইন সংস্করণ

ফ্যাসিবাদপন্থী সাংবাদিকদের বিচারের দাবি বৈছাআ’র ৩২ সমন্বয়কের

হরফের আকার:
অনলাইন সংস্করণ
সারাদেশ

ফ্যাসিবাদপন্থী সাংবাদিকদের বিচারের দাবি বৈছাআ’র ৩২ সমন্বয়কের

Oct 1, 2025 ইং
খবরের বিস্তারিত কমেন্ট বক্সে দেয়া লিংকে ক্লিক করে দেখুন

স্বাধীন প্রতিদিন ডেস্ক:
২০২৪ সালের ঐতিহাসিক ছাত্র আন্দোলন দমনে অর্থ, উসকানি ও মদদদানের সঙ্গে যুক্ত কিছু সাংবাদিক ও পেশাজীবীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ)। বুধবার এক যৌথ বিবৃতিতে সংগঠনের ৩২ জন সমন্বয়ক এ দাবি জানান।

বিবৃতিতে অভিযোগ করা হয়, ২০২৪ সালের জুলাই মাসে আন্দোলন চলাকালে কিছু আওয়ামী লীগপন্থী সাংবাদিক আন্দোলনরত ছাত্রদের পুলিশের হাতে সোপর্দ করেন, এমনকি সাক্ষাৎকার নেওয়ার ছল করে আন্দোলনের নেতাদের চিহ্নিত করে ছাত্রলীগের হাতে তুলে দেন। বৈছাআ’র দাবি, এসব সাংবাদিকদের দ্রুত আইনের আওতায় আনতে হবে, না হলে বিপ্লবের সুফল বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এছাড়া গত ৪ আগস্ট চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে একটি মঞ্চ বানিয়ে কিছু পেশাজীবী ব্যানারের আড়ালে যারা ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেন এবং সহিংসতা উসকে দেন, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় বৈছাআ'র সাবেক নেতৃবৃন্দ।

বিবৃতিতে আরও বলা হয়, যেসব সাংবাদিকের বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে, তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। একইসঙ্গে গণমাধ্যমের পবিত্রতা রক্ষা ও ফ্যাসিবাদী চক্রের শেকড় উপড়ে ফেলতে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবিও জানায় বৈছাআ।

বৈছাআ’র নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি এসব দাবির বাস্তবায়ন না হয়, তবে তারা আবারও জুলাই আন্দোলনের মতো রাজপথে নামতে বাধ্য হবেন।

যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেন—সমন্বয়ক রিদুয়ান সিদ্দিকী, মো. ফয়সাল, সাবেক সমন্বয়ক চৌধুরী সিয়াম ইলাহী, ছাত্রনেতা মো. শাহ নেওয়াজ, মো. ফাহিমুল ইসলাম, আবদুল্লাহ আল যাওয়াদ, আহত জুলাই যোদ্ধা মো. রবিউল হাসান, ওমর ফারুক সাগর, এ.কে.এম ইশতিয়াক সম্রাট, মো. সাকিল, মো. তানভীর শরীফ, তাওসিফ ইমরোজ, মো. আদনান রাফি, রিপা মজুমদার, নীলা আফরোজ, ফাতেমা খানম লিজা, মোছাম্মদ লাবনী, নেভী দে, মোহাম্মদ মাইনুল হোসেন, মো. রায়হান হোসেন রাফি, প্রত্যয় বড়ুয়া, হাসান আল শাহরিয়ার, ইবনে হোসাইন জিয়াদ, ফয়জুল হক জিবন, মিনজাহ রাফি, সফীকুর রুদ্র, সাফায়েত হোসেন, নাফিজা সুলতানা অমি, আব্দুল্লাহ আল নোমান, আব্দুর রহমান ও আবরার হাসান রিয়াজ প্রমুখ।

– স্বাধীন প্রতিদিন
(এই প্রতিবেদন সংবাদের জন্য প্রাপ্ত যৌথ বিবৃতির ভিত্তিতে তৈরি)

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামিন জালিয়াতির অভিযোগে প্রক্সি আসামী গ্রেফতার: মূল আসামী দক্ষিণ কোরিয়ায়

1

দিঘলিয়ায় বাড়ির সামনে গুলিতে নিহত পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা নাসিমুল গণি

2

খুলনা শপিং কমপ্লেক্সে সমিতির অফিস ভাঙচুর: জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

3

বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ খুলনা গড়ার আহ্বান ২৮ নম্বর ওয়ার্ড নাগরিক ফোরামের

4

দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হতে পারে, যা জানাল ইসি

5

নতুনতারা আগামী প্রজন্মের এক বাতিঘর: নজরুল ইসলাম মঞ্জু

6

সাবেক স্পিকার ও সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

7

অনার কিলিংয়ের শিকার স্কুলছাত্রী নির্জনা: আদালতে মায়ের স্বীকারোক্তি, ঘাতক বাবা পুলিশ হেফাজতে

8

ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়লেন জুমা: জানালেন পদত্যাগের কারণ

9

প্রকৌশলী আরিফুল ইসলাম জুয়েলকে নিয়ে ‘সিন্ডিকেটেড মিথ্যাচার’ প্রত্যাখ্যান, পেশাজীবী পরিষদের নিন্দা

10