Shadin Pratidin
প্রকাশ : May 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজধানীতে অনলাইন জুয়া চক্রের ৬ চীনা নাগরিকসহ গ্রেফতার ৯

হরফের আকার:
অনলাইন সংস্করণ
সারাদেশ

রাজধানীতে অনলাইন জুয়া চক্রের ৬ চীনা নাগরিকসহ গ্রেফতার ৯

May 14, 2026 ইং
খবরের বিস্তারিত কমেন্ট বক্সে দেয়া লিংকে ক্লিক করে দেখুন

অনলাইন ডেস্ক | স্বাধীন প্রতিদিন

রাজধানীর উত্তরা ও তুরাগ এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া, সাইবার প্রতারণা ও অবৈধ ডিজিটাল আর্থিক লেনদেন চক্রের ৬ জন চীনা নাগরিকসহ মোট ৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে বিপুল পরিমাণ সিম কার্ড, জিএসএম গেটওয়ে ডিভাইস, ল্যাপটপ, স্মার্টফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। 

ডিবি সূত্র জানায়, নিয়মিত সাইবার মনিটরিংয়ের সময় ফেসবুক, ইউটিউব, টেলিগ্রাম গ্রুপ ও বিভিন্ন ভুয়া ওয়েবসাইটে অনলাইন জুয়ার বিজ্ঞাপন, ডিপোজিট বোনাসের প্রলোভন এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে অবৈধ লেনদেনের তথ্য শনাক্ত করা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টর ও তুরাগের রুপায়ন হাউজিং এলাকায় পৃথক অভিযান চালানো হয়। 

গ্রেফতারদের মধ্যে রয়েছেন চীনা নাগরিক এম এ জি, ঝাং জিয়াহাও, লিও জিঞ্জি, ওয়াং শিবো, চাং তিয়ানতিয়ান ও জেমস ঝু। এছাড়া বাংলাদেশি তিনজন হলেন মো. কাউসার হোসেন, মো. আব্দুল করিম ও রোকন উদ্দিন।

অভিযানে ৩টি ৬৪-পোর্ট বিশিষ্ট জিএসএম গেটওয়ে মেশিন, একটি ২৫৬-পোর্ট মেশিন, প্রায় ২৮০টি বিভিন্ন অপারেটরের সিম কার্ড, একাধিক ল্যাপটপ, ২০টি স্মার্টফোন, নগদ ৬ লাখ ৫ হাজার টাকা, বিদেশি পাসপোর্ট, এনআইডি এবং একটি টয়োটা মাইক্রোবাস জব্দ করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানিয়েছে, তারা সংঘবদ্ধভাবে অনলাইন জুয়া, প্রতারণা, অবৈধ ই-ট্রানজেকশন ও অর্থ পাচার চক্রের সঙ্গে জড়িত। তারা দেশের বিভিন্ন এলাকা থেকে অন্যের নামে নিবন্ধিত এমএফএস এজেন্ট সিম সংগ্রহ করে জিএসএম গেটওয়ে ডিভাইসের মাধ্যমে শতাধিক সিম সচল রাখত। এসব সিম ব্যবহার করে অনলাইন জুয়ার অর্থ লেনদেন, প্রতারণা এবং অবৈধ আর্থিক কার্যক্রম পরিচালনা করা হতো। 

ডিবি জানিয়েছে, চক্রটি নিজস্ব অনলাইন জুয়ার পোর্টাল পরিচালনার পাশাপাশি কোটি কোটি টাকা বিদেশে, বিশেষ করে চীনে পাচার করছিল। এ ঘটনায় রমনা থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

⚽ ফিফা প্রীতি ম্যাচ: তপু বর্মণের জোড়া গোলে সান ম্যারিনোকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

1

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশের জুলাই বিপ্লব’ সেমিনারে তরুণ নেতাদের আমন্ত্রণ

2

সুপার এল নিনো ঘিরে বৈশ্বিক সতর্কতা, ৯০% সম্ভাবনার ইঙ্গিত বিজ্ঞানীদের

3

দিল্লীর অগ্নিকাণ্ডে মানবতার জয়

4

প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার বিক্রি হয় যেখানে

5

বিদ্যুৎ বিভাগের অনুরোধে আবাসিকের বাড়তি দাম প্রত্যাহার

6

শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন

7

খুকৃবি-তে বিতর্কিত নিয়োগ ও একাধিক দায়িত্বে আসাদুজ্জামান মানিক: উঠছে গুরুতর অভিযোগ

8

রাজধানীতে অনলাইন জুয়া চক্রের ৬ চীনা নাগরিকসহ গ্রেফতার ৯

9

তারেক রহমানকে ‘জঙ্গীবাদের গডফাদার’ বলেছিলেন যে শিক্ষক, সেই বাছিরের পদোন্নতি ঘিরে ক্ষোভ

10