Shadin Pratidin
প্রকাশ : Feb 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরানি হামলা ইস্যুতে আমিরাতের পাশে ‘পূর্ণ সংহতি’ জানালেন সৌদি যুবরাজ

হরফের আকার:
অনলাইন সংস্করণ
আন্তজাতিক

ইরানি হামলা ইস্যুতে আমিরাতের পাশে ‘পূর্ণ সংহতি’ জানালেন সৌদি যুবরাজ

Feb 28, 2026 ইং
খবরের বিস্তারিত কমেন্ট বক্সে দেয়া লিংকে ক্লিক করে দেখুন

আন্তর্জাতিক নিজউ ডেক্সঃ | স্বাধীন প্রতিদিন

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে -এর প্রতি পূর্ণ সংহতি ও সমর্থন জানিয়েছেন -এর ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী । এ বিষয়ে আমিরাতের প্রেসিডেন্ট -এর সঙ্গে টেলিফোনে কথা বলেন তিনি।

আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, ফোনালাপে দুই নেতা মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি এবং আমিরাতসহ কয়েকটি ভ্রাতৃপ্রতিম দেশের ভূখণ্ড লক্ষ্য করে চালানো -এর হামলা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

ফোনালাপে সৌদি ক্রাউন প্রিন্স হামলাগুলোর তীব্র নিন্দা জানান। তিনি বলেন, এ ধরনের আক্রমণ আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি। একই সঙ্গে তিনি আমিরাতের প্রতি সৌদি আরবের পূর্ণ সমর্থন ও সংহতির কথা পুনর্ব্যক্ত করেন।

প্রতিবেদনে আরও বলা হয়, আমিরাত পরিস্থিতি মোকাবিলায় যেকোনো পদক্ষেপ গ্রহণ করলে তা বাস্তবায়নে সৌদি আরব সব ধরনের সক্ষমতা ও সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে বলে জানান মোহাম্মদ বিন সালমান।

উল্লেখ্য, একই দিনে ইরানে যৌথ হামলা চালায় ও । পরবর্তীতে ইসরায়েলে পাল্টা হামলা চালায় ইরান। এর মধ্যে কাতার, কুয়েত, আরব আমিরাত ও বাহরাইনেও ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে, যা গোটা অঞ্চলজুড়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

মধ্যপ্রাচ্যের এই ক্রমবর্ধমান উত্তেজনা আঞ্চলিক নিরাপত্তা ও কূটনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

📰 আরও খবর জানতে ভিজিট করুন:
      www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

⚽ ফিফা প্রীতি ম্যাচ: তপু বর্মণের জোড়া গোলে সান ম্যারিনোকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

1

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশের জুলাই বিপ্লব’ সেমিনারে তরুণ নেতাদের আমন্ত্রণ

2

সুপার এল নিনো ঘিরে বৈশ্বিক সতর্কতা, ৯০% সম্ভাবনার ইঙ্গিত বিজ্ঞানীদের

3

দিল্লীর অগ্নিকাণ্ডে মানবতার জয়

4

প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার বিক্রি হয় যেখানে

5

বিদ্যুৎ বিভাগের অনুরোধে আবাসিকের বাড়তি দাম প্রত্যাহার

6

শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন

7

খুকৃবি-তে বিতর্কিত নিয়োগ ও একাধিক দায়িত্বে আসাদুজ্জামান মানিক: উঠছে গুরুতর অভিযোগ

8

রাজধানীতে অনলাইন জুয়া চক্রের ৬ চীনা নাগরিকসহ গ্রেফতার ৯

9

তারেক রহমানকে ‘জঙ্গীবাদের গডফাদার’ বলেছিলেন যে শিক্ষক, সেই বাছিরের পদোন্নতি ঘিরে ক্ষোভ

10