Shadin Pratidin
প্রকাশ : Mar 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরানের বিরুদ্ধে হামলায় আকাশসীমা ব্যবহার করতে দেবে না: আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক | স্বাধীন প্রতিদিন

ইরানের বিরুদ্ধে কোনো সামরিক হামলার জন্য নিজেদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না বলে স্পষ্ট অবস্থান জানিয়েছে (ইউএই)।

মঙ্গলবার (৩ মার্চ) আবুধাবিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে দেশটির শীর্ষ কর্মকর্তারা নিরাপত্তা, অর্থনীতি ও মানবিক ব্যবস্থাপনা সংক্রান্ত প্রস্তুতির বিষয় তুলে ধরেন।

দেশটির আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, “ইরানের বিরুদ্ধে কোনো হামলায় ইউএই তাদের আকাশসীমা বা স্থলভাগ ব্যবহারের অনুমতি দেবে না।” একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, সার্বভৌমত্ব রক্ষা এবং নাগরিক, বাসিন্দা ও ভ্রমণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আত্মরক্ষার অধিকার ইউএইর রয়েছে।

তিনি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে গোটা অঞ্চলের জন্য হুমকি হিসেবে বর্ণনা করে বলেন, উপসাগরীয় রাষ্ট্রগুলোর নিরাপত্তা অবিভাজ্য। বর্তমান সংকটের কোনো সামরিক সমাধান নেই বলেও মন্তব্য করেন তিনি। উত্তেজনা আরও বাড়লে তা আঞ্চলিক স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে সতর্ক করেন।

সাম্প্রতিক ইরানি হামলার প্রতিক্রিয়ায় ইউএই তেহরানে তাদের দূতাবাস বন্ধ করেছে এবং রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে বলেও জানান রিম আল হাশিমি।

এদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সরকারি মুখপাত্র বলেন, ইউএই কখনোই তাদের সার্বভৌমত্ব ও নিরাপত্তা ক্ষুণ্ন হতে দেবে না। সাম্প্রতিক সময়ে যে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তা মূলত ক্ষেপণাস্ত্র প্রতিহতের ফল বলে জানান তিনি।

তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনী সর্বোচ্চ যুদ্ধ প্রস্তুতিতে রয়েছে এবং দেশের কাছে এমন কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, যা দীর্ঘ সময় ধরে আকাশপথের হুমকি মোকাবিলা করতে সক্ষম।

অর্থনীতি ও পর্যটনমন্ত্রী জানান, নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও জরুরি পণ্যের পর্যাপ্ত কৌশলগত মজুত রয়েছে, যা চার থেকে ছয় মাসের চাহিদা পূরণে সক্ষম। ফলে পণ্যের কোনো ঘাটতির ঝুঁকি নেই এবং অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকাতে বাজার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

তিনি বাসিন্দাদের আতঙ্কিত হয়ে অতিরিক্ত কেনাকাটা না করার আহ্বান জানান। পাশাপাশি দেশ ছাড়তে ইচ্ছুকদের জন্য প্রতিদিন ৮০টি ফ্লাইট পরিচালনার কথাও জানান তিনি।

অন্যদিকে, (এনসিইএমএ) জানিয়েছে, ইউএইজুড়ে স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত রয়েছে এবং সব ধরনের জরুরি সেবা সম্পূর্ণভাবে চালু আছে।

বর্তমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ইউএই একদিকে যেমন সামরিক নিরপেক্ষতার বার্তা দিয়েছে, অন্যদিকে তেমনি অভ্যন্তরীণ নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সর্বোচ্চ প্রস্তুতির কথাও তুলে ধরেছে।

📰 আরও খবর জানতে ভিজিট করুন:
      www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

1

বৈধপথে বাড়ছে রেমিট্যান্স প্রবাহ, তৃতীয় স্থানে

2

এশিয়া কাপে ভারতকে ট্রফি না দেওয়ায় নাকভি পাচ্ছেন স্বর্ণপদক

3

দিঘলিয়ায়তে যুবদল নেতা খুন: অভিযুক্ত ছাত্রদল নেতাকর্মীরা

4

ইরানের বিরুদ্ধে হামলায় আকাশসীমা ব্যবহার করতে দেবে না: আরব আম

5

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

6

“ইনকিলাব”: একটি শব্দের যাত্রা, একটি জাতির চেতনা

7

আমাদের সাইবার টিম চোরের গলা টিপে ধরেছে: জামায়াত আমির

8

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

9

খুলনা ক্লাব লিমিটেডের ২০২৬ সালের কার্য-নির্বাহী পরিষদের নির্

10

গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় জরুরি অবস্থা, ঘিরে ফেলেছে ইসরাইলি নৌ

11

খুলনা নার্সারি মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু মাসুদের স্ত্র

12

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

13

নলডাঙ্গায় বিএনপি কার্যালয় ভাঙচুর করল আ.লীগ নেতাকর্মীরা: এলাক

14

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

15

খুলনায় বাস্তহারা কলোনীতে উচ্ছেদ অভিযান, সংঘর্ষে রণক্ষেত্র—পু

16

কলকাতায় মারা গেলেন পলাতক আ.লীগের সাবেক এমপি

17

বিশ্ব নারী দিবসে খুলনায় ‘ভাষা সৈনিক মাজেদা আলী প্রেরণা সংসদ’

18

শহিদুল আলমের অপহরণ: নেট দুনিয়ায় প্রতিক্রিয়া, ফিরিয়ে আনার দাব

19

ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে খুলনায় মানববন্ধন

20