Shadin Pratidin
প্রকাশ : Mar 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুয়েটের উপাচার্য হলেন অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ

কুয়েটের উপাচার্য হলেন অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ

একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ, শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা

স্টাফ রিপোর্টার | স্বাধীন প্রতিদিন 

দেশের নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

নতুন নিয়োগের তালিকায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ। তিনি বিশ্ববিদ্যালয়টির অষ্টম ও দশম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফরিদুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ড. রইস উদ্দিন, সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অধ্যাপক ড. নুরুল ইসলাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মো. সিদ্দিকুর রহমান খান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. মাহমুদ আল ফরকানকে ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ একজন বিশিষ্ট গবেষক ও শিক্ষাবিদ। তার দেড় শতাধিক গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশের বিভিন্ন জার্নাল ও আন্তর্জাতিক সম্মেলনে প্রকাশিত হয়েছে। পাশাপাশি তার একাধিক বই ও বুক চ্যাপ্টারও রয়েছে।

তিনি জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয় থেকে ২০০৩ সালে এমএসসি এবং ২০০৬ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি নাসা-ফান্ডেড অ্যারোস্পেস সেন্টারে সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে কাজ করেছেন এবং যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে পাঠদান করেছেন।

কুয়েটে তার দীর্ঘ কর্মজীবনে তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, সিআরটিএসের চেয়ারম্যান, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া আন্তর্জাতিক সম্মেলন আইসিএমআইইই’র অর্গানাইজিং কমিটির কনফারেন্স সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করেন।

ড. মাছুদ ১৯৯৮ সালে তৎকালীন বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি), খুলনা থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। একই বছরে তিনি প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীতে ২০০৩ সালে সহকারী অধ্যাপক, ২০০৯ সালে সহযোগী অধ্যাপক ও ২০১১ সালে অধ্যাপক পদে উন্নীত হন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৬ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দফায় তাকে কুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে গত বছরের ফেব্রুয়ারিতে বহিরাগত ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের জেরে সৃষ্ট পরিস্থিতিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২৬ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে ও প্রো-ভিসি অধ্যাপক শরীফুল আলমকে অব্যাহতি দেওয়া হয়।

নতুন করে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে কুয়েটে শিক্ষা ও গবেষণার গতি আরও ত্বরান্বিত হবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে।

📰 আরও খবর জানতে ভিজিট করুন:
      www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় জাতীয় ঐক্যের সরকার দরকার: আজিজুল

1

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

2

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

3

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু নিশ্চিত

4

২০টি ভয়ংকর জে-১০ যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ ২৭ হাজার কোট

5

এক মহা জীবনের সমাপ্তি: আগামীর প্রেরণা

6

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

7

পিকআপের ধাক্কায় পথচারী নিহত, চালক আটক

8

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

9

খুলনা সিটি কর্পোরেশন হবে শতভাগ দুর্নীতিমুক্ত: প্রশাসক নজরুল

10

খুলনা নার্সারি মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু মাসুদের স্ত্র

11

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

12

হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ কলকাতায় গ্রেপ্তার

13

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

14

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

15

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

16

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

17

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

18

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

19

পাওনা টাকা চাওয়ায় কুপিয়ে জখম, হামলাকারীর থানায় আত্মসমর্পণ

20