Shadin Pratidin
প্রকাশ : Oct 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

আজ বিশ্ব ডাক দিবস: ‘জনগণের জন্য ডাক : স্থানীয় পরিষেবা, বৈশ্বিক পরিসর’

হরফের আকার:
অনলাইন সংস্করণ
মিডিয়া

আজ বিশ্ব ডাক দিবস: ‘জনগণের জন্য ডাক : স্থানীয় পরিষেবা, বৈশ্বিক পরিসর’

Oct 9, 2025 ইং
খবরের বিস্তারিত কমেন্ট বক্সে দেয়া লিংকে ক্লিক করে দেখুন

✍️ স্বাধীন প্রতিদিন ডেস্কঃ

আজ ৯ অক্টোবর, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব ডাক দিবস। ‘জনগণের জন্য ডাক : স্থানীয় পরিষেবা, বৈশ্বিক পরিসর’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছরও দিনটি উদ্‌যাপন করছে ডাক বিভাগ।

সকাল ৮টায় রাজধানীর আগারগাঁও ডাক ভবন প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। শোভাযাত্রাটি সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

বিশ্ব ডাক দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, “ডাক বিভাগ কেবল সেবা প্রদানেই সীমাবদ্ধ নয়। এটি হতে পারে স্থানীয় অর্থনীতির কার্যকর ওয়ান স্টপ সেন্টার।” তিনি আরও উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকার ডাক বিভাগকে সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের মূলধারায় অন্তর্ভুক্ত করতে কাজ করছে।

বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে একটি গুরুত্বপূর্ণ সেমিনার—‘আগামীর ভাবনায় ডাক’। এতে ডাক বিভাগের ভবিষ্যৎ পরিকল্পনা, ডিজিটাল সেবা, ই-কমার্সে ভূমিকা, এবং পোস্টাল ব্যাংকিংয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।

আগামীকাল শুক্রবার (১০ অক্টোবর) দিবসটির দ্বিতীয় দিনে থাকবে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা। সকাল ১০টায় এই প্রতিযোগিতা শুরু হবে। এরপর বিকেলে অনুষ্ঠিত হবে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

বর্তমানে ডাক বিভাগ ডিজিটাল প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে নানা ধরনের সেবা চালু করেছে। এর মধ্যে রয়েছে ই-পোস্ট, ই-পার্সেল, ডিজিটাল মানি অর্ডার, ট্র্যাকিং সুবিধাসহ উন্নত সরবরাহ ব্যবস্থা। দেশব্যাপী ই-কমার্স খাতে পণ্য পরিবহনে ডাক বিভাগ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।


১৯৬৯ সালে টোকিওতে অনুষ্ঠিত ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের (UPU) কংগ্রেসে প্রতিবছর ৯ অক্টোবর দিনটিকে ‘বিশ্ব ডাক দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এই দিনটি বিশ্বজুড়ে ডাক বিভাগের গুরুত্ব ও জনগণের জীবনে এর প্রভাব তুলে ধরার


📰 আরও খবর জানতে ভিজিট করুন:   
      www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 শেয়ার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

⚽ ফিফা প্রীতি ম্যাচ: তপু বর্মণের জোড়া গোলে সান ম্যারিনোকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

1

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশের জুলাই বিপ্লব’ সেমিনারে তরুণ নেতাদের আমন্ত্রণ

2

সুপার এল নিনো ঘিরে বৈশ্বিক সতর্কতা, ৯০% সম্ভাবনার ইঙ্গিত বিজ্ঞানীদের

3

দিল্লীর অগ্নিকাণ্ডে মানবতার জয়

4

প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার বিক্রি হয় যেখানে

5

বিদ্যুৎ বিভাগের অনুরোধে আবাসিকের বাড়তি দাম প্রত্যাহার

6

শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন

7

খুকৃবি-তে বিতর্কিত নিয়োগ ও একাধিক দায়িত্বে আসাদুজ্জামান মানিক: উঠছে গুরুতর অভিযোগ

8

রাজধানীতে অনলাইন জুয়া চক্রের ৬ চীনা নাগরিকসহ গ্রেফতার ৯

9

তারেক রহমানকে ‘জঙ্গীবাদের গডফাদার’ বলেছিলেন যে শিক্ষক, সেই বাছিরের পদোন্নতি ঘিরে ক্ষোভ

10