Shadin Pratidin
প্রকাশ : Oct 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

জামায়াত ক্ষমতায় এলে মুসলমান হতে সার্টিফিকেট লাগবে: তেরখাদায় যুবদল সমাবেশে বিএনপির হাবিব উন নবী সোহেল

হরফের আকার:
অনলাইন সংস্করণ
রাজনীতি

জামায়াত ক্ষমতায় এলে মুসলমান হতে সার্টিফিকেট লাগবে: তেরখাদায় যুবদল সমাবেশে বিএনপির হাবিব উন নবী সোহেল

Oct 5, 2025 ইং
খবরের বিস্তারিত কমেন্ট বক্সে দেয়া লিংকে ক্লিক করে দেখুন



স্বাধীন প্রতিদিন তেরখাদা প্রতিনিধি, খুলনা | ৫ অক্টোবর ২০২৫, রোববার বিকেল

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, "যদি কখনো জামায়াতে ইসলামী ক্ষমতায় আসে, তবে মুসলমান হতে হলে তাদের কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে।"

আজ রোববার খুলনার তেরখাদা উপজেলার সরকারি ইখড়ি কাটেংগা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা যুবদল আয়োজিত 'যুব সমাজের অঙ্গীকার, ফেরাতে হবে ভোটের অধিকার' শীর্ষক যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, "জামায়াত এখন বিদেশি শক্তিকে খুশি করতে দলীয় লোগো পর্যন্ত পরিবর্তন করেছে। এভাবে চলতে থাকলে তারা একদিন হাফপ্যান্ট পরে ঘুরবে।"

মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে হাবিব উন নবী খান বলেন, "যারা মুক্তিযোদ্ধাদের হত্যা করিয়েছে, মা-বোনকে হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে, তারা জাতির কাছে ক্ষমা না চেয়ে কীভাবে ভোট চায়?"

সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। তিনি বলেন, "বিএনপি ক্ষমতায় এলে তেরখাদার রাস্তাঘাটের উন্নয়ন, আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। বিল বাশুয়াখালী ও ভূতিয়ার বিল পুনর্গঠন করে কর্মসংস্থানের ব্যবস্থা নেওয়া হবে।"

সমাবেশে সভাপতিত্ব করেন তেরখাদা উপজেলা যুবদলের আহ্বায়ক মোল্লা হুমায়ুন কবীর

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোমরেজুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক এবাদুল হক রুবায়েদ, সদস্যসচিব নাজিমুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান, তেরখাদা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাউসার আলী প্রমুখ।


📰 আরও খবর জানতে ভিজিট করুন: www.shadinpratidin.com
📣 শেয়ার করুন | মতামত দিন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

⚽ ফিফা প্রীতি ম্যাচ: তপু বর্মণের জোড়া গোলে সান ম্যারিনোকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

1

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশের জুলাই বিপ্লব’ সেমিনারে তরুণ নেতাদের আমন্ত্রণ

2

সুপার এল নিনো ঘিরে বৈশ্বিক সতর্কতা, ৯০% সম্ভাবনার ইঙ্গিত বিজ্ঞানীদের

3

দিল্লীর অগ্নিকাণ্ডে মানবতার জয়

4

প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার বিক্রি হয় যেখানে

5

বিদ্যুৎ বিভাগের অনুরোধে আবাসিকের বাড়তি দাম প্রত্যাহার

6

শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন

7

খুকৃবি-তে বিতর্কিত নিয়োগ ও একাধিক দায়িত্বে আসাদুজ্জামান মানিক: উঠছে গুরুতর অভিযোগ

8

রাজধানীতে অনলাইন জুয়া চক্রের ৬ চীনা নাগরিকসহ গ্রেফতার ৯

9

তারেক রহমানকে ‘জঙ্গীবাদের গডফাদার’ বলেছিলেন যে শিক্ষক, সেই বাছিরের পদোন্নতি ঘিরে ক্ষোভ

10