Shadin Pratidin
প্রকাশ : Mar 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

খাস পুকুর দখলকে কেন্দ্র করে আওয়ামীলীগের সঙ্গে সংঘর্ষে দুই বিএনপিকর্মী নিহত

হরফের আকার:
অনলাইন সংস্করণ
রাজনীতি

খাস পুকুর দখলকে কেন্দ্র করে আওয়ামীলীগের সঙ্গে সংঘর্ষে দুই বিএনপিকর্মী নিহত

Mar 2, 2026 ইং
খবরের বিস্তারিত কমেন্ট বক্সে দেয়া লিংকে ক্লিক করে দেখুন

সিরাজগঞ্জ প্রতিনিধি | স্বাধীন প্রতিদিন

সিরাজগঞ্জের খাস পুকুর দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকদের সঙ্গে সংঘর্ষে বিএনপির দুই কর্মী নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) সকালে উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন— গোয়ালপাড়া গ্রামের ইসমাইল (৭০) ও আব্দুস সালাম (৬০)। তারা উভয়েই ধামাইনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কার সিদ্দিকের অনুসারী বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালপাড়া গ্রামের প্রায় ৫ বিঘা আয়তনের একটি খাস পুকুর নিয়ে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সমর্থক আছমত আলী ও বিএনপি নেতা আবু বক্কার সিদ্দিকের মধ্যে বিরোধ চলছিল। স্থানীয়দের দাবি, আছমত আলী বিগত ১৫-১৬ বছর ধরে গোয়ালপাড়া মসজিদের নামে লিজ নিয়ে পুকুরটি চাষাবাদ করে আসছিলেন। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর আবু বক্কার সিদ্দিক তিন বছরের জন্য পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ শুরু করেন।

সোমবার সকালে আবু বক্কার সিদ্দিকের লোকজন মাছ ধরার জন্য পুকুরে জাল ফেললে আছমত আলীর সমর্থকরা বাধা দেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আওয়ামী লীগ সমর্থিত চারজন ও বিএনপি সমর্থিত সাতজন আহত হন।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। দুপুর ২টার দিকে ে চিকিৎসাধীন অবস্থায় ইসমাইলের মৃত্যু হয়। একই সময়ে ে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সালামের মৃত্যু হয়।

ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. রমজান আলী অভিযোগ করেন, পুকুরটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এবং বিএনপি নেতা লিজ নেওয়ার পরও মাছ ধরতে বাধা দেওয়া হচ্ছিল। সকালে মাছ ধরতে গেলে আওয়ামী লীগ সমর্থকরা হামলা চালিয়ে দুইজনকে হত্যা করেছে বলে তিনি দাবি করেন। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা পলাতক থাকায় এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া জানান, একই পুকুর দখলকে কেন্দ্র করে ২০০৭ সালেও এক ব্যক্তি নিহত হয়েছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) মো. সাইফুল ইসলাম খান বলেন, পুকুর নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বিএনপির দুজন কর্মী নিহত হয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

📰 আরও খবর জানতে ভিজিট করুন:
      www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

⚽ ফিফা প্রীতি ম্যাচ: তপু বর্মণের জোড়া গোলে সান ম্যারিনোকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

1

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশের জুলাই বিপ্লব’ সেমিনারে তরুণ নেতাদের আমন্ত্রণ

2

সুপার এল নিনো ঘিরে বৈশ্বিক সতর্কতা, ৯০% সম্ভাবনার ইঙ্গিত বিজ্ঞানীদের

3

দিল্লীর অগ্নিকাণ্ডে মানবতার জয়

4

প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার বিক্রি হয় যেখানে

5

বিদ্যুৎ বিভাগের অনুরোধে আবাসিকের বাড়তি দাম প্রত্যাহার

6

শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন

7

খুকৃবি-তে বিতর্কিত নিয়োগ ও একাধিক দায়িত্বে আসাদুজ্জামান মানিক: উঠছে গুরুতর অভিযোগ

8

রাজধানীতে অনলাইন জুয়া চক্রের ৬ চীনা নাগরিকসহ গ্রেফতার ৯

9

তারেক রহমানকে ‘জঙ্গীবাদের গডফাদার’ বলেছিলেন যে শিক্ষক, সেই বাছিরের পদোন্নতি ঘিরে ক্ষোভ

10