Shadin Pratidin
প্রকাশ : Feb 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোট দিয়ে যা বললেন হাসনাত: “সকাল থেকেই মানুষের ঢল, নতুন ভোটারদের ব্যাপক উৎসাহ”

কুমিল্লা প্রতিনিধি | স্বাধীন প্রতিদিন

কুমিল্লা-৪ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, সকাল থেকেই ভোটকেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে মানুষের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪০ মিনিটে কুমিল্লার গোপালনগর হাইস্কুল কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, “মানুষ উৎসাহ নিয়ে ভোট দিতে এসেছে। সকাল ৭টা থেকেই অনেকে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে। প্রায় দেড় দশকের বেশি সময় ধরে মানুষ ঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি—সেই জায়গা থেকে এবার একটা আলাদা আগ্রহ দেখা যাচ্ছে।”

তিনি বিশেষ করে নতুন ভোটারদের অংশগ্রহণের কথা উল্লেখ করে বলেন, “জেনজি প্রজন্মের অনেকেই আগে কখনও ভোট দিতে পারেনি। আমার আসনে প্রায় ১ লাখ থেকে ১ লাখ ৩০ হাজার নতুন ভোটার রয়েছে। তাদের মধ্যে ভোট নিয়ে স্বাভাবিকভাবেই কৌতূহল ও উৎসাহ কাজ করছে। আমরা আশা করছি, বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে এই উৎসাহ বজায় থাকবে।”

তবে ভোটকে ঘিরে ভীতি প্রদর্শনের অভিযোগও তোলেন এনসিপির এ প্রার্থী। তিনি বলেন, “গত দুইদিন ধরে ভোটারদের ভয়ভীতি দেখানোর চেষ্টা হয়েছে। নিজের বিরুদ্ধে ভোট দিলে বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে আমরা জেনেছি।”

এছাড়া তিনি অভিযোগ করেন, “যারা জুলাইয়ে দেবিদ্বারে গুলি করেছে এবং কিছু ঋণখেলাপি ব্যক্তি—তারা একসঙ্গে ভোট যেন সুষ্ঠু না হয়, সেই চেষ্টা করছে।”

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

কুমিল্লা-৪ আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অব্যাহত রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

📰 আরও খবর জানতে ভিজিট করুন:
      www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

1

অস্ত্রধারী সন্ত্রাসীদের দৌরাত্ম্যে আতঙ্কিত খুলনার প্রার্থীরা

2

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

3

২০২৬ বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিল আইসিসি, জায়গা পেল স্কট

4

আলিমুজ্জামান ও রায়হান রাফী পাচ্ছেন ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার

5

ফ্যাসিবাদপন্থী সাংবাদিকদের বিচারের দাবি বৈছাআ’র ৩২ সমন্বয়কের

6

“ইনকিলাব”: একটি শব্দের যাত্রা, একটি জাতির চেতনা

7

দিঘলিয়ায়তে যুবদল নেতা খুন: অভিযুক্ত ছাত্রদল নেতাকর্মীরা

8

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

9

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

10

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

11

নির্ধারিত সময়ের আগেই নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ

12

খুলনার বকুলসহ ৬ জনকে জাতীয় সংসদের হুইপ নিয়োগ

13

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

14

শরিফ ওসমান হাদির মৃত্যুতে ইরানের শোক

15

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

16

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

17

মাকে হত্যার অভিযোগে ৩৬ বছর পর বাবার বিরুদ্ধে মেয়ের মামলা

18

জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান

19

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

20