Shadin Pratidin
প্রকাশ : Jan 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশের পক্ষে দৃঢ় পাকিস্তান: বিশ্বকাপ বয়কটে সবুজ সংকেত ক্রিকেটারদের

হরফের আকার:
অনলাইন সংস্করণ
খেলাধুলা

বাংলাদেশের পক্ষে দৃঢ় পাকিস্তান: বিশ্বকাপ বয়কটে সবুজ সংকেত ক্রিকেটারদের

Jan 25, 2026 ইং
খবরের বিস্তারিত কমেন্ট বক্সে দেয়া লিংকে ক্লিক করে দেখুন

স্পোর্টস ডেস্ক | স্বাধীন প্রতিদিন

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে। বাংলাদেশ ইস্যুতে আইসিসির সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিশ্বকাপ বয়কটের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ অবস্থানে পূর্ণ সমর্থনের কথা জানিয়েছেন পাকিস্তানের জাতীয় দলের ক্রিকেটাররাও।

লাহোরে বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটারদের সঙ্গে এক বৈঠকে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানান, বিশ্বকাপে অংশগ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত পুরোপুরি সরকারের ওপর নির্ভরশীল। বৈঠকে ক্রিকেটাররা বোর্ডের নীতিগত অবস্থানকে সমর্থন জানিয়ে বলেন, দেশের স্বার্থে সরকার যে সিদ্ধান্ত নেবে, সেটির সঙ্গেই তারা একমত থাকবেন।

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে পাকিস্তান শুরু থেকেই সংহতির বার্তা দিয়ে আসছে। এই প্রেক্ষাপটে পিসিবির ভেতর থেকেও স্পষ্ট করে জানানো হয়েছে—দল ঘোষণা করা হলেও বিশ্বকাপে খেলা এখনো নিশ্চিত নয়। নির্বাচক কমিটির সদস্য আকিভ জাভেদ গণমাধ্যমে বলেন, দলের প্রস্তুতি সম্পন্ন রাখা তাদের দায়িত্ব, কিন্তু খেলবে কি না—সেটি রাজনৈতিক সিদ্ধান্ত।

পিসিবি চেয়ারম্যানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সম্ভাব্য বৈঠকের দিকেই এখন তাকিয়ে আছে ক্রিকেটাঙ্গন। সেই বৈঠকের পরই বিশ্বকাপে পাকিস্তানের ভবিষ্যৎ নির্ধারিত হবে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, ত্রিপক্ষীয় চুক্তির কারণে পাকিস্তানকে ভারতের মাটিতে খেলতে না হলেও, বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করেই আইসিসির ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে। আর সেই বিতর্কের মাঝেই পাকিস্তানের অবস্থান বিশ্ব ক্রিকেটে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।


📰 আরও খবর জানতে ভিজিট করুন:
      www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

⚽ ফিফা প্রীতি ম্যাচ: তপু বর্মণের জোড়া গোলে সান ম্যারিনোকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

1

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশের জুলাই বিপ্লব’ সেমিনারে তরুণ নেতাদের আমন্ত্রণ

2

সুপার এল নিনো ঘিরে বৈশ্বিক সতর্কতা, ৯০% সম্ভাবনার ইঙ্গিত বিজ্ঞানীদের

3

দিল্লীর অগ্নিকাণ্ডে মানবতার জয়

4

প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার বিক্রি হয় যেখানে

5

বিদ্যুৎ বিভাগের অনুরোধে আবাসিকের বাড়তি দাম প্রত্যাহার

6

শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন

7

খুকৃবি-তে বিতর্কিত নিয়োগ ও একাধিক দায়িত্বে আসাদুজ্জামান মানিক: উঠছে গুরুতর অভিযোগ

8

রাজধানীতে অনলাইন জুয়া চক্রের ৬ চীনা নাগরিকসহ গ্রেফতার ৯

9

তারেক রহমানকে ‘জঙ্গীবাদের গডফাদার’ বলেছিলেন যে শিক্ষক, সেই বাছিরের পদোন্নতি ঘিরে ক্ষোভ

10