Shadin Pratidin
প্রকাশ : Mar 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

খুলনার আইন-শৃঙ্খলা উন্নয়নে কঠোর পদক্ষেপের আহ্বান জেলা বিএনপি’র

নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে সরকার: ইফতার মাহফিলে বক্তারা


খুলনার আইন-শৃঙ্খলা উন্নয়নে কঠোর পদক্ষেপের আহ্বান জেলা বিএনপি’র

স্টাফ রিপোর্টার | স্বাধীন প্রতিদিন

খুলনার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে অবিলম্বে পুলিশ প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ। একই সঙ্গে তারা বলেছেন, নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে সরকার গঠন করলেও জনগণের প্রতি বিএনপি’র দায়বদ্ধতা আরও বেড়ে গেছে। পর্যায়ক্রমে দলের নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে।

শুক্রবার (৬ মার্চ) খুলনা ক্লাবে আয়োজিত খুলনা জেলা বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিলের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

বক্তারা বলেন, রমজানজুড়ে সিয়াম সাধনায় নিয়োজিত রোজাদারদের কষ্ট লাঘবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার শুরু থেকেই পদক্ষেপ নিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের এ উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে। দীর্ঘ প্রায় দেড় যুগ ধরে গড়ে ওঠা অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙে দেওয়ার ফলে এবছর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়েনি বলেও মন্তব্য করেন তারা। শিগগিরই ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড উদ্বোধন করা হবে বলেও জানান বক্তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেসিসি প্রশাসক ও বিএনপি’র সাবেক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু। প্রধান বক্তা ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা মহানগর বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান।

খুলনা জেলা বিএনপি’র আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টুর সভাপতিত্বে এবং সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এসএম মনিরুল হাসান বাপ্পীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. প্রফেসর মো. রেজাউল করিম, উপ-উপাচার্য ড. প্রফেসর হারুন অর রশীদ খান, মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু জাফর ও সদস্য সচিব জিএম মওলা বক্স, অতিরিক্ত জেলা প্রশাসক বিতান কুমার মন্ডল, মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, বিএনপি নেতা আসাদুজ্জামান মুরাদ, জেলা জামায়াতের আমীর মাওলানা ইমরান হোসাইন, সেক্রেটারি মুন্সী মো. মিজানুর রহমান, মহানগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান, খুলনা জেলা এনসিপি’র আহ্বায়ক মুহাম্মদ ফয়জুল্লাহ্, খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, নির্বাহী সদস্য অধ্যাপক শেখ দিদারুল আলম, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিল্টন, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান, খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার এবং শ্রমিক ফেডারেশনের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম ফরাজীসহ খুলনা জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রতি বছরের ন্যায় এবারও খুলনার সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, জনপ্রতিনিধি, উন্নয়নকর্মী, প্রশাসনের শীর্ষ কর্মকর্তাবৃন্দ, পেশাজীবী নেতৃবৃন্দ এবং খুলনার নয়টি উপজেলা ও দুইটি পৌরসভা বিএনপি নেতৃবৃন্দের সম্মানে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতারের পূর্ব মুহূর্তে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দেশবরেণ্য ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া মহান মুক্তিযুদ্ধে শহীদ, বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নিহত নেতাকর্মী-সমর্থক এবং সর্বশেষ ফ্যাসিবাদবিরোধী গণ-অভ্যুত্থানে নিহতদের মাগফিরাত কামনা করা হয়।

অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত ও দোয়া-মোনাজাত পরিচালনা করেন হাফেজ জাহিদুল ইসলাম।

📰 আরও খবর জানতে ভিজিট করুন:
      www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাষাসংগ্রামী আহমদ রফিক আর নেই

1

শিক্ষার্থী–সাংবাদিক নির্যাতনের ঘটনায় সমালোচনার মুখে ডিএমপি:

2

আইডি হ্যাক হয়নি, জনগণের সঙ্গে মিথ্যাচার করা হয়েছে: খুলনার জন

3

কুয়েটের উপাচার্য হলেন অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ

4

“লাল গ্রহে অষ্ট আশ্চর্যের খোঁজ পেলেন বিজ্ঞানীরা: মিলল ৮টি রহ

5

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

6

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

7

অবশেষে এনসিপি পাচ্ছে 'শাপলা' প্রতীক!

8

শহীদ জিয়ার পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন বেগম খালেদা জিয়া

9

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

10

শ্রমবাজার সম্প্রসারণে ভিসা জটিলতা দূর করতে প্রধান উপদেষ্টার

11

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

12

২০টি ভয়ংকর জে-১০ যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ ২৭ হাজার কোট

13

হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ কলকাতায় গ্রেপ্তার

14

পিকআপের ধাক্কায় পথচারী নিহত, চালক আটক

15

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

16

খুলনার বকুলসহ ৬ জনকে জাতীয় সংসদের হুইপ নিয়োগ

17

খুলনায় ‘আমার দেশ’-এর বর্ষপূর্তি ঘিরে জনসমুদ্র, স্বাধীনতার পক

18

খাস পুকুর দখলকে কেন্দ্র করে আওয়ামীলীগের সঙ্গে সংঘর্ষে দুই ব

19

আইআরজিসির দাবি: ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা নিহত, সেন্টকম

20