Shadin Pratidin
প্রকাশ : Feb 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফেনীতে নির্বাচনি সহিংসতা: জামায়াত কর্মীর দাড়ি উপড়ে লাঠিপেটার অভিযোগ

হরফের আকার:
অনলাইন সংস্করণ
রাজনীতি

ফেনীতে নির্বাচনি সহিংসতা: জামায়াত কর্মীর দাড়ি উপড়ে লাঠিপেটার অভিযোগ

Feb 15, 2026 ইং
খবরের বিস্তারিত কমেন্ট বক্সে দেয়া লিংকে ক্লিক করে দেখুন

ফেনী প্রতিনিধি | স্বাধীন প্রতিদিন

নির্বাচনকে সামনে রেখে র দাগনভূঞায় এক জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে ধানের শীষ প্রতীকের কর্মীদের বিরুদ্ধে। দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাওয়াকে কেন্দ্র করে ওই কর্মীকে দাড়ি ধরে এলোপাতাড়ি লাঠিপেটা ও দাড়ি উপড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণ ভবানিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আহত জামায়াত কর্মী নুরুল আবছার স্থানীয় ইব্রাহীম মুন্সি বাড়ির বাসিন্দা। অভিযুক্ত যুবদল কর্মী বেলাল হোসেন পাশের বাড়ির বাসিন্দা।

ভুক্তভোগী নুরুল আবছার জানান, দুপুরে নামাজ শেষে ঘরে প্রবেশ করার পরপরই স্থানীয় যুবদল কর্মী বেলাল হোসেন তার ঘরে ঢুকে অতর্কিত হামলা চালান। এ সময় তাকে দাড়ি ধরে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। মাটিতে ফেলে মারধরের একপর্যায়ে তার দাড়ির অংশ উপড়ে ফেলা হয় বলে অভিযোগ করেন তিনি।

আবছারের স্ত্রী জানান, এর আগেও নির্বাচনি প্রচারণার সময় তার স্বামীকে একাধিকবার হত্যার হুমকি দিয়েছিলেন অভিযুক্ত বেলাল। হামলার সময় তিনি স্বামীকে রক্ষা করতে গেলে তাকেও হেনস্তা করা হয়।

দাগনভূঞা উপজেলা জামায়াতের আমির গাজী সালেহ উদ্দিন বলেন, “ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক। আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছি।” আহত নুরুল আবছারকে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ে পাঠানো হয়েছে।

এ বিষয়ে দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন বলেন, “জনগণের ওপর কোনো প্রকার অত্যাচার মেনে নেওয়া হবে না। হামলাকারী দলের যত বড় ত্যাগী নেতা হোক, তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে বিএনপি বদ্ধপরিকর। কারো আচরণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হোক—এটা কিছুতেই মেনে নেওয়া হবে না।”

জানতে চাইলে ফেনীর সহকারী পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হান বলেন, “আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহত ব্যক্তি বর্তমানে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত বেলালকে এলাকায় খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে বলে জানা গেছে।

📰 আরও খবর জানতে ভিজিট করুন:
      www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

⚽ ফিফা প্রীতি ম্যাচ: তপু বর্মণের জোড়া গোলে সান ম্যারিনোকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

1

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশের জুলাই বিপ্লব’ সেমিনারে তরুণ নেতাদের আমন্ত্রণ

2

সুপার এল নিনো ঘিরে বৈশ্বিক সতর্কতা, ৯০% সম্ভাবনার ইঙ্গিত বিজ্ঞানীদের

3

দিল্লীর অগ্নিকাণ্ডে মানবতার জয়

4

প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার বিক্রি হয় যেখানে

5

বিদ্যুৎ বিভাগের অনুরোধে আবাসিকের বাড়তি দাম প্রত্যাহার

6

শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন

7

খুকৃবি-তে বিতর্কিত নিয়োগ ও একাধিক দায়িত্বে আসাদুজ্জামান মানিক: উঠছে গুরুতর অভিযোগ

8

রাজধানীতে অনলাইন জুয়া চক্রের ৬ চীনা নাগরিকসহ গ্রেফতার ৯

9

তারেক রহমানকে ‘জঙ্গীবাদের গডফাদার’ বলেছিলেন যে শিক্ষক, সেই বাছিরের পদোন্নতি ঘিরে ক্ষোভ

10