Shadin Pratidin
প্রকাশ : Jan 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

যৌন হয়রানির অভিযোগে খুবি শিক্ষক রুবেল আনসারের বিরুদ্ধে শাস্তিমূলক সিদ্ধান্ত


ক্যাম্পাস প্রতিনিধি | স্বাধীন প্রতিদিন

যৌন নিপীড়নের অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বাংলা বিভাগের অধ্যাপক ড. রুবেল আনসারকে একটি অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং অপর একটি অভিযোগে আগামী দুই বছরের জন্য সব ধরনের অ্যাকাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত অধ্যাপক ড. রুবেল আনসারকে জানানো হয়।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত বছরের আগস্ট মাসে বাংলা বিভাগের এক ছাত্রী অধ্যাপক রুবেল আনসারের বিরুদ্ধে অশালীন আচরণ, যৌন হয়রানি এবং অনৈতিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেওয়ার অভিযোগ আনেন। পরবর্তীতে অন্য বিভাগের আরও এক নারী শিক্ষার্থী একই ধরনের পৃথক অভিযোগ দায়ের করেন।

এই দুটি অভিযোগ তদন্তের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাত সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত শেষে খুলনা বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রের তদন্ত কমিটি গত ২৬ ডিসেম্বর দুটি পৃথক প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদন দুটি ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৩৪তম সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান জানান, সিন্ডিকেট সভায় তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে একটি অভিযোগ থেকে অধ্যাপক ড. রুবেল আনসারকে অব্যাহতি দেওয়া হয়েছে। অপর অভিযোগে তাকে আগামী দুই বছর বাংলা ডিসিপ্লিনে পাঠদান, পরীক্ষা গ্রহণ ও মূল্যায়নসহ সব ধরনের অ্যাকাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এ সময় অধ্যাপক রুবেল আনসার ক্লাস ও পরীক্ষা কার্যক্রমে অংশ নিতে না পারলেও বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

এ বিষয়ে অভিযুক্ত অধ্যাপক ড. রুবেল আনসার বলেন, “আমি বিশ্ববিদ্যালয়ের চিঠি পেয়েছি। পরে এ বিষয়ে কথা বলবো।”

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যৌন হয়রানি ও নিপীড়ন রোধে গঠিত নীতিমালা অনুসরণ করেই তদন্ত ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

📰 আরও খবর জানতে ভিজিট করুন:
      www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে অনুপ্রবেশের দায়ে দহগ্রামে বিএসএফ সদস্য আটক

1

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

2

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

3

হরমুজে বাংলাদেশি জাহাজ আটকে থাকবে না, ইরানের আশ্বাস: পররাষ্ট

4

খুলনা নার্সারি মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু মাসুদের স্ত্র

5

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

6

রংপুরে জাপা চেয়ারম্যান জি এম কাদের বয়কটের ডাক, গ্রেপ্তার ও

7

কুয়েতে মার্কিন দূতাবাসের কাছে বিস্ফোরণ-পরবর্তী ধোঁয়া: সতর্কব

8

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

9

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

10

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

11

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

12

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

13

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

14

মব কালচার বরদাশত নয়, সড়ক অবরোধ হবে অতীত: স্বরাষ্ট্রমন্ত্রী স

15

বিশ্ব নারী দিবসে খুলনায় ‘ভাষা সৈনিক মাজেদা আলী প্রেরণা সংসদ’

16

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

17

খাস পুকুর দখলকে কেন্দ্র করে আওয়ামীলীগের সঙ্গে সংঘর্ষে দুই ব

18

খুলনার বকুলসহ ৬ জনকে জাতীয় সংসদের হুইপ নিয়োগ

19

‘জুলাই বিপ্লবের পঙ্ক্তিমালা ও জুলাই পদক ২০২৫’

20