Shadin Pratidin
প্রকাশ : Feb 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার আটক

ডেস্ক রিপোর্ট | স্বাধীন প্রতিদিন

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ডিএমপির ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘তাকে (মোহাম্মদ ছরওয়ারে আলম) আমরা হেফাজতে নিয়েছি। তার ব্যবহৃত মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে। এসব ডিভাইস পরীক্ষা করে দেখা হচ্ছে।’

ডিবি সূত্র জানায়, রাত ১২টার পর জামায়াতে ইসলামীর আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের সঙ্গে জড়িত ব্যক্তিকে ধরতে রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামের পূর্বপাশে অবস্থিত সরকারি কোয়ার্টারে অভিযান চালানো হয়। অভিযানের সময় সেখান থেকেই ছরওয়ারে আলমকে আটক করা হয়।

এর আগে গত শনিবার রাতে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেলের একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ওই পোস্টে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য দেখা যায়, যা নিয়ে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে সংশ্লিষ্ট এক্স অ্যাকাউন্ট থেকে পোস্টটি সরিয়ে নেওয়া হয়।

ঘটনার পর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টে সাইবার হামলা চালিয়ে অনাকাঙ্ক্ষিত ও আপত্তিকর পোস্ট প্রকাশ করা হয়েছে। এ ধরনের বক্তব্যের সঙ্গে জামায়াত বা দলের আমিরের কোনো সম্পর্ক নেই বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

ডিবি পুলিশ জানিয়েছে, জব্দ করা ডিভাইসগুলো ফরেনসিক পরীক্ষার মাধ্যমে যাচাই করা হচ্ছে। তদন্তের অগ্রগতি অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

📰 আরও খবর জানতে ভিজিট করুন:
      www.shadinpratidin.com
💬 মতামত দিন | 🔁 বন্ধুদের সাথে শেয়ার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় বিএনপি কার্যালয় ভাঙচুর করল আ.লীগ নেতাকর্মীরা: এলাক

1

"কোথাও পালাইনি, আগামীতেও দেশেই থাকব" — সৈয়দা রিজওয়ানা হাসা

2

শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল

3

কুয়েটের উপাচার্য হলেন অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ

4

হামলাকারীদের থামালেই যুদ্ধ বন্ধ— ইরানের বার্তা

5

ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে বিএনপি নেতা মহিফুজ্জামান কচির ইন্তেকা

6

খুলনায় বাসে তল্লাশি: বিদেশি অস্ত্র ও ৯৬ রাউন্ড গুলিসহ নারী আ

7

পবিত্র কুরআন অবমাননার অভিযোগে গ্রেপ্তার নর্থ সাউথ বিশ্ববিদ্য

8

বৈধপথে বাড়ছে রেমিট্যান্স প্রবাহ, তৃতীয় স্থানে

9

হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ কলকাতায় গ্রেপ্তার

10

পিঠা-পায়েসের মিষ্টি ঘ্রাণে শুরু হলো খুলনা লেখিকা সংঙ্ঘের নবব

11

মনোনয়নপত্র জমা দিলেন নজরুল ইসলাম মঞ্জু ‘দীর্ঘ অপেক্ষার অবসান

12

অস্ত্রধারী সন্ত্রাসীদের দৌরাত্ম্যে আতঙ্কিত খুলনার প্রার্থীরা

13

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

14

বিপিএলসহ তিন কমিটির দায়িত্বে সভাপতি আমিনুল; কোথাও নেই ফারুক

15

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে: কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপ

16

নির্ধারিত সময়ের আগেই নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ

17

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

18

খুলনায় আ.লীগ কার্যালয়ে মাল্যদান ঘিরে উত্তেজনা, রাতে অগ্নিসংয

19

জনাব তারেক রহমানের পক্ষে বগুড়ায় মনোনয়ন ফরম উত্তোলন

20